রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ বিএনপিকে মানুষ ক্ষমতায় দেখতে চায় না: এনসিপি নেতা তারিকুল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, দেশের মানুষ আর কোনও ব্যর্থ শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ব্যর্থদের আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দেশের মানুষ প্রত্যাখ্যান করবে।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে এনসিপি মনোনীত প্রার্থীর পক্ষে আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। 

তারিকুল ইসলাম তার বক্তব্যে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরবর্তী পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আপনাদের শাসনের ধারাবাহিকতায় ওয়ান-ইলেভেনের সূচনা হয়েছিল। যার ফলশ্রুতিতে গত ১৬ বছর দেশকে অন্ধকারে নিমজ্জিত হতে হয়েছে এবং মানুষ ফ্যাসিবাদের কবলে পড়েছিল। যারা এখন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার দোহাই দিচ্ছেন, তাদের সেই অভিজ্ঞতা আসলে ব্যর্থতারই নামান্তর।” 

বিএনপিকে লক্ষ্য করে তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে যারা এখন ক্ষমতার জন্য আওয়ামী লীগের সাথে আঁতাত করছে, মানুষ তাদের চিনে নিয়েছে। তারেক রহমান যেভাবে নিয়মিত সহিংস ও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন, তা যদি অব্যাহত থাকে তবে জনগণ তাদের চূড়ান্তভাবে বর্জন করবে।” 

সম্প্রতি প্রকাশিত টিআইবির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এই যুবনেতা বলেন, ১৭ মাসে দেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতার সিংহভাগ ঘটনায় বিএনপির সম্পৃক্ততা উঠে এসেছে। যারা মুখে শান্তির কথা বলে বাস্তবে সংঘাত ও অশান্তি সৃষ্টি করে, তাদের প্রতি দেশের মানুষের আর কোনও আস্থা নেই। 

ভোটকেন্দ্র দখল নিয়ে সতর্কবার্তা দিয়ে তারিকুল ইসলাম বলেন, “যারা বলছেন ভোটকেন্দ্র দখল করে ক্ষমতায় যেতে চান, তাদেরকে বলি এটা হতে দেবো না। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কেন্দ্র পাহারা দেবে। কেউ পেশিশক্তি ব্যবহার করতে চাইলে জনগণ তাদের ‘লাল কার্ড’ দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে।”

পথসভায় এনসিপি ও জাতীয় যুবশক্তির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী