জামায়াত আমিরের আহ্বান

প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনা করি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন। নিজ নিজ দলের নির্বাচনি ইশতেহার নিয়ে জাতির সামনে স্বচ্ছ ও জবাবদিহিমূলক অবস্থান তুলে ধরতেই এই আহ্বান জানান তিনি। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এই প্রস্তাব দেন জামায়াত আমির। 

ডা. শফিকুর রহমান ফেসবুক স্ট্যাটাসে বলেন, “প্রিয় তারেক রহমান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল বৈধতা প্রতিষ্ঠিত হয়। ন্যায্যতা ও জনগণের আস্থা ছাড়া কোনও ফলাফলই মানুষের আস্থা অর্জন করতে পারে না।” 

ডা. শফিকুর রহমান তার বার্তায় জুলাই আন্দোলন-পরবর্তী বাংলাদেশে এক নতুন ধারার রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, “জুলাই বিপ্লবের পর তরুণ প্রজন্মের কাছে এটি প্রমাণ করা আমাদের দায়িত্ব যে রাজনীতি সৌজন্যমূলক এবং সংঘাতহীন হতে পারে। আসুন, আমরা গণমাধ্যম এবং জনগণের চুলচেরা বিশ্লেষণের মুখোমুখি হই। ভবিষ্যতের শাসনব্যবস্থার জন্য এমন এক মানদণ্ড নির্ধারণ করি, যা হবে সমালোচনা গ্রহণে সক্ষম, দায়বদ্ধ এবং স্বচ্ছ।”

বিএনপির রাষ্ট্র সংস্কারের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “যেহেতু আপনি আপনার পরিকল্পনা (আই হ্যাভ এ প্ল্যান) পেশ করেছেন, তাই আমি আপনাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে আমরা নিজ নিজ ইশতেহার জাতির সামনে তুলে ধরবো এবং জনগণকেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেবো।”

জামায়াত আমির আরও যোগ করেন, “আসুন, বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকার করবো।” 

/এএইচএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী