এনসিপির আখতারকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আখতারের দাবি, মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে এক ভিডিও বার্তায় আখতার বলেন, “হঠাৎই আমার ফোন নাম্বারে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে এবং তিনি অশালীন ভাষায় গালিগালাজ করেন, প্রাণনাশের হুমকি দেন। আমার পরিবারকে কেটে ফেলবে, মেরে ফেলবে, ইলেকশন হওয়ার পর দেখে নেবে–এভাবে নানা ভয়ংকর হুমকি দিচ্ছে।”

তিনি আরও বলেন, “ভয় দেখিয়ে জয়যাত্রা থামিয়ে দেওয়া যাবে না। সারা দেশেরে ন্যায় আমার আসনেও শাপলা কলির যারা নেতাকর্মী আছেন, তাদের নানা সময়ে হুমকি-ধামকি দেওয়া হয়েছে। প্রকাশ্যেও হুমকি দেওয়া হয়েছে, গোপনেও দেওয়া হয়েছে।”

সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্ক ভূমিকা প্রত্যাশা করেন আখতার। তিনি বলেন, “ 
বাংলাদেশে দীর্ঘসময় ধরে যে ফ্যাসিবাদ বসে ছিল, তার বিরুদ্ধে লড়াইয়ে আমরা কখনও পিছপা হইনি। হুমকি-ধামকি, ভয়, জুলুম, জেল, রিমান্ড, নির্যাতন নানা কিছু মোকাবিলা করে নতুন বাংলাদেশের দিকে আমরা অগ্রসর হয়েছি। আমারদেরকে ভয় দেখিয়ে, উড়ো কথা বলে, প্রাণনাশের হুমকি দিয়ে কোনোভাবেই থামিয়ে রাখা যাবে না।”

/এমকে/এবিএম/
সম্পর্কিত
জুলাইয়ে অবদানের জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি চান নাহিদ
জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি নাহিদের
এনসিপি নেতার প্যান্টের পকেটে ৮টি ইয়াবা পেলো পুলিশ, পরে কারাগারে
সর্বশেষ খবর
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
শরিকদের দূরে যেতে দিতে চান না প্রধানমন্ত্রী: মান্না
শরিকদের দূরে যেতে দিতে চান না প্রধানমন্ত্রী: মান্না
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশকে গ্রেফতার করেছে বিজিবি
মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশকে গ্রেফতার করেছে বিজিবি
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ