নির্বাচন ঘিরে টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ: আসিফ মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, নির্বাচন ঘিরে টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে এবং অনেকের কাছ থেকে টাকা ছিনতাই করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ। যারা ভোটারদের টাকা দেন, তাদের বর্জনের আহ্বান জানান তিনি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, মিডিয়া বিএনপির দ্বারা দখল হয়ে গেছে এবং একপাক্ষিক ও অদায়িত্বশীল ভূমিকা পালন করছে। সাংবাদিকরা বাধ্য হচ্ছেন বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) এ ধরনের ‘তথ্য-সন্ত্রাস’ মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে নানা নাশকতার তথ্য পাওয়া যাচ্ছে। নোয়াখালীতে হান্নান মাসুদের বাড়িতে বিএনপির লোকজন স্লোগান দিয়ে হামলা ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি, যা শঙ্কা বাড়াচ্ছে। এছাড়া পঞ্চগড়ে সার্জিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগও তোলেন তিনি। পাশাপাশি ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের আসনে ১৩টি নির্বাচনি বুথে হামলা ও ভাঙচুর এবং সারা দেশে পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাও উল্লেখ করেন।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অস্ত্র মজুদ করা হচ্ছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। যেসব জায়গায় অস্ত্র মজুদের তথ্য রয়েছে, সেখানে বুধবার রাতের মধ্যেই যৌথবাহিনীকে অভিযান চালানোর আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, লুৎফর রহমান ও অ্যাডভোকেট হুমায়রা নূর প্রমুখ।

 

/এমকে/এম/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী