খুবই সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গত রাতে কিছুটা আতঙ্কের পরিবেশ তৈরি হলেও বৃহস্পতিবার সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। তিনি জানিয়েছেন, সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও পরিবেশ শান্ত ও নিয়ন্ত্রিত রয়েছে। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অধিকাংশ জায়গায় নির্বিঘ্নে ভোটগ্রহণ হচ্ছে।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন।

আসিফ মাহমুদ বলেছেন, “গত দুটি নির্বাচনে আমি ভোটার ছিলাম, কিন্তু ভোট দিতে পারিনি। এবারই প্রথম ভোট দিলাম। এটি আমার মতো প্রায় চার কোটি তরুণ ভোটারের জন্য নতুন অভিজ্ঞতা। সারা দেশের মানুষ যে উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিতে আসছেন, তা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।  

গণভোট প্রসঙ্গে তিনি বলেছেন, “সব রাজনৈতিক দল প্রকাশ্যে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছে। বিএনপির চেয়ারপারসন থেকে শুরু করে সিনিয়র নেতারা ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও মাঠপর্যায়ে তারা ‘না’ ভোটের প্রচারণা করেছে। আমি এটিকে তাদের রাজনৈতিক দ্বিচারিতা মনে করি। এতে তাদের দলে শৃঙ্খলার অভাবও স্পষ্ট হয়েছে।”

তিনি আরও বলেছেন, বিচ্ছিন্ন এমন প্রচেষ্টায় গণভোটে ‘হ্যাঁ’ পরাজিত হওয়ার কোনও সম্ভাবনা নেই।  

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে আসিফ মাহমুদ বলেছেন, কিছু কেন্দ্রে তাদের প্রার্থীদের পোলিং এজেন্টদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। “এমন সংকটপূর্ণ সময়ে আমরা যদি প্রশাসনের যথাযথ সাড়া না পাই, তা দুঃখজনক,” মন্তব্য করেন তিনি। 

তিনি বলেছেন, “কোনও নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন এবং সবাই যেন নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, সেই নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।”

/এসএনএস/এসএসএস/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী