‘তারেক রহমান গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের নেতৃত্ব দেবেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৭

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, “বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশ পরিচালনায় নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারার সূচনা হয়েছে। তারেক রহমান একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের নেতৃত্ব দেবেন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন।”

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যেম পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন সাইফুল হক।

তিনি বলেন, “নানা অসঙ্গতি ও সমালোচনা থাকলেও ঢাকা-১২ আসনের নির্বাচনি ফলাফলকে আমরা মেনে নিয়েছি। নির্বাচনের মাধ্যমে একটা বিশ্বাসযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশ পরিচালনায় নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারা সূচিত হলো। আশা করা যায় দেশে এখন উদার গণতান্ত্রিক রাজনৈতিক পরিসরও বৃদ্ধি পাবে।”
 
সরকার প্রধানের দায়িত্ব নিয়ে তারেক রহমান গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দেবেন বলে বিবৃতিতে আশা প্রকাশ করেন সাইফুল হক। তিনি বিজয়ী সবাইকে অভিনন্দন ও গণভোটে অংশ নেওয়া ভোটারদের ধন্যবাদ জানান।

/এমকে/এবিএম/
সম্পর্কিত
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?