ঢাকা-৮ আসনের ভোট পুনঃগণনার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৪

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও বিভিন্ন অনিয়ম সংঘটিত হয়েছে এমন অভিযোগ তুলে ঢাকা-৮ আসনের ফলাফল পুনঃগণনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিক আবেদন করেছেন ১১ দলীয় ঐক্যের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এ আবেদন করেন তিনি।

অভিযোগপত্রে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার নেতা-কর্মী, এজেন্ট এবং পরিবারের সদস্যদের মাধ্যমে ব্যাপক ভোট কারচুপি ও অনিয়ম সংঘটিত হয়েছে।

নাসীরুদ্দীনের অভিযোগ, ভোটগ্রহণ ও গণনার সময় প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিলকৃত ভোট গণনাভুক্ত করা এবং বিভিন্ন কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটে।

তিনি দাবি করেন, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারও এসব অনিয়মে জড়িয়ে পড়েন এবং প্রকৃত ফলাফল উপেক্ষা করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

তিনি উল্লেখ করেন, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ এবং ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালাসহ প্রযোজ্য নির্বাচন আইন লঙ্ঘন করে ফলাফল ঘোষণা করা হয়েছে। এ প্রেক্ষিতে তিনি পূর্ণাঙ্গ তদন্ত, দায়ী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

অভিযোগে নাসীরুদ্দীন আরও বলেন, সার্বিক বিবেচনায় আমরা ঢাকা-৮ আসনের উল্লেখিত অনিয়ম, কারচুপি ও বেআইনি প্রভাব বিস্তারের মাধ্যমে ফলাফল অনুকূলে নেওয়ার অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ কথা জানিয়েছি। এবং মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

আবেদনে আরও বলা হয়, আমরা ঢাকা-৮ আসনে ভোট পুনঃগণনার দাবি জানাচ্ছি এবং আইনানুগভাবে বাতিল ঘোষিত ভোট পুনর্বিবেচনা করে নতুন করে ফলাফল প্রকাশের অনুরোধ করছি। পুনঃগণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত ঢাকা-৮ আসনের শপথ অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আইনানুগ কর্তব্য পালনের মাধ্যমে কমিশনকে নিরপেক্ষতা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।

অভিযোগপত্রে নাসিরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনের ১১টি কেন্দ্রের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন।

/এএজে/এম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি