নির্বাচন হয়েছে করাপটেড পদ্ধতিতে, ইসিকে ক্ষমা চাইতে হবে: নাসীরুদ্দীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করাপটেড পদ্ধতিতে হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, “জনগণ ১১ দলীয় জোটের ওপর ঠিকই আস্থা রেখেছে। কিন্তু, নির্বাচন হয়েছে করাপটেড পদ্ধতিতে। অধিকাংশ কেন্দ্রে ভোট চুরি হয়েছে। কে কত আসন পাবে তা আগেই সেটআপ করে রাখা ছিলো। তাই ইসিকে ক্ষমা চাইতে হবে।”

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আরব আমিরাতে থেকে কারামুক্ত ২৪ জন প্রবাস ফেরত বাংলাদেশিদের নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন বলেন, “দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরেকটি অভ্যুত্থান করা হবে। দুর্নীতি রুখতে একটি শক্তিশালী ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে। পুরো রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করা হবে।” 

চাঁদাবাজিতে জড়িত এমন কাউকে মন্ত্রণালয় না দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা-৮ আসনের পরাজিত এ প্রার্থী বলেন, “এখনও হাসিনার বিচারের বিষয়ে সুস্পষ্ট কোনও ধারণা পাওয়া যায়নি। আওয়ামী লীগ ও হাসিনার বিচার করতে হবে। নতুন বাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে।”

/এমকে/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী