কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীরকে হত্যার ঘটনায় এবি পার্টির নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ এপ্রিল ২০২৬, ০০:৫৮আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০০:৫৮

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে পীর দাবিকারী ব‍্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা এবং তার দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি। 

শনিবার (১১ এপ্রিল) এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিবৃতিতে এই নিন্দা জানান। 

বিবৃতিতে নেতারা বলেন, “কোনও অভিযোগ বা মতভিন্নতার জবাব কখনোই দলবদ্ধ সন্ত্রাস, সহিংসতা কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়ার মাধ্যমে হতে পারে না। পীর দাবিদার ব‍্যক্তির বিরুদ্ধে ধর্ম নিয়ে কটাক্ষের অভিযোগ থাকলেও, প্রশাসনের কার্যকর পদক্ষেপ না নেওয়া পরিস্থিতিকে ভয়াবহ রূপ দিয়েছে বলে তারা উল্লেখ করেন।” 

এই দুই নেতা আরও বলেন, “এ ধরনের বর্বরতা শুধু মানবিক মূল্যবোধকে ধ্বংস করে না, বরং রাষ্ট্রের আইনের শাসন ও বিচারব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করে। ধর্মীয় অনুভূতিকে উসকে দিয়ে সাধারণ মানুষকে সংঘবদ্ধ সহিংসতার দিকে ঠেলে দেওয়া একটি গভীর উদ্বেগজনক প্রবণতা, যা সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” 

তারা বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনও ভিডিওর ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নেওয়া একটি গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধ দমনে সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপের অভাব স্পষ্ট হয়ে উঠছে।” 

এবি পার্টির নেতারা জোর দিয়ে বলেন, “দলবদ্ধ সন্ত্রাস প্রতিরোধে সরকারের কঠোর ও কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি। স্বরাষ্ট্রমন্ত্রীকে এর জন‍্য জবাবদিহি করতে হবে। তাকে তার মূল দায়িত্ব, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, আরও সক্রিয়ভাবে মনোনিবেশ করতে হবে।” 

বিবৃতিতে তারা সব রাজনৈতিক দল, সামাজিক শক্তি ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান, দলবদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে এগিয়ে আসতে। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী