রা‌শেদ প্রধা‌নের পিএস জ‌নি পু‌লি‌শ হেফাজ‌তে

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৭ এপ্রিল ২০২৬, ১৪:৫৪আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১৬:৫৯

সম্প্রতি প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের আক্রমণাত্মক এবং কড়া মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তাপ সৃষ্টি করেছে। 

রাশেদ প্রধান তার বক্তব্যে তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ এবং ‘লন্ডন থেকে আসা মুফতি’ বলে সম্বোধন করেছেন।

এর প্রতিবাদে তার বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন অনেকে। এ সময় কর্মসূচি পালনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িত থাকায় রাশেদ প্রধানের পিএস জনি নন্দীকে হেফাজতে নি‌য়ে‌ছে মোহাম্মদপুর থানা পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) তাকে হেফাজ‌তে নেওয়া হয়। 
 
পু‌লি‌শের তেজগাঁও‌ ‌বিভা‌গের এডি‌সি জু‌য়েল রানা ব‌লেন, কর্মসূচি পালনকারীরা সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় হঠাৎ জনি নন্দী এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন। প‌রে সেখান থে‌কে পু‌লিশ তা‌কে স‌রি‌য়ে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত র‌য়ে‌ছে। জ‌নি নন্দী‌কে আটক বা গ্রেফতার করা হয়‌নি। 

/এসএন‌কে/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী