এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৬, ১৭:২৫আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১৭:৫৩

নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবি পার্টি এবং আপ বাংলাদেশের বেশ কয়েকজন শীর্ষ নেতা।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এ সময় আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, এবি পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হক, জুলাই শহীদ ও বিভিন্ন প্ল্যাটফর্মের ৪৭ সদস্য জাতীয় নাগরিক পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। 

নাহিদ বলেন, আজকের এই দিনটি আমাদের জন্য ঐতিহাসিক। জুলাই অভ্যুত্থানে আমরা যারা রাজপথে একত্রিত ছিলাম, আজ সাংগঠনিকভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হচ্ছি। যারা আজ যোগ দিচ্ছেন, তারা আমাদের থেকে আলাদা ছিলেন না; বরং বিভিন্ন প্ল্যাটফর্মে থেকে একই লক্ষ্যে কাজ করেছেন।

নাহিদ ইসলাম স্পষ্ট করেন, এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কারও সাবেক পরিচয় মুখ্য নয়। তবে কোনও গণহত্যায় সমর্থনকারী ও দুর্নীতিপরায়ণ ব্যক্তি এখানে যোগ দিতে পারবে না।

/এমকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সরকারি বরাদ্দে কি আসলেই বৈষম্য হচ্ছে 
রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে কোন দলের কে প্রার্থী হচ্ছেন?
বরিশালে জাপা মহাসচিবশুরুতেই অনিয়মের নির্বাচন করলে ৫ বছর দেশ চালাতে পারবে না এই সরকার
সর্বশেষ খবর
মহাবিশ্বের রহস্য উন্মোচনে স্পিলবার্গ, স্টার সিনেপ্লেক্সে ‘ডিসক্লোজার ডে’
মহাবিশ্বের রহস্য উন্মোচনে স্পিলবার্গ, স্টার সিনেপ্লেক্সে ‘ডিসক্লোজার ডে’
জাতীয় বাজেট: রাজস্ব সংকট সামলে প্রবৃদ্ধির পথে চলার প্রত্যয়
জাতীয় বাজেট: রাজস্ব সংকট সামলে প্রবৃদ্ধির পথে চলার প্রত্যয়
ফিশিং স্ক্যাম: এক ক্লিকেই হারাতে পারেন অর্থ ও ব্যক্তিগত তথ্য
ফিশিং স্ক্যাম: এক ক্লিকেই হারাতে পারেন অর্থ ও ব্যক্তিগত তথ্য
শুরু হচ্ছে ফুটবলের মহাযজ্ঞ
মেসি-রোনালদো-নেইমারের শেষ অধ্যায়শুরু হচ্ছে ফুটবলের মহাযজ্ঞ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
গ্রীষ্মে ২৪ ঘণ্টা দিন, শীতে অন্তহীন রাত!
গ্রীষ্মে ২৪ ঘণ্টা দিন, শীতে অন্তহীন রাত!