জ্বালানির দাম বৃদ্ধি চরম সংকট সৃষ্টি করবে: জাতীয় মুক্তি কাউন্সিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৬, ০৯:০১আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৯:০১

জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম বলেন, ‘দেশের শিল্প ও কৃষি ক্ষেত্রে উৎপাদনের গতি হ্রাস করবে। অর্থনীতি ক্ষেত্রে চরম সংকট সৃষ্টি করবে।’

সোমবার (২০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘এই মূল্যবৃদ্ধি সাধারণ জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করবে এবং জীবনকে সংকটময় করে তুলবে।’

ফয়জুল হাকিম বলেন, অতীতের সরকারগুলো দুই দশকেরও বেশি সময় ধরে দেশের তেল-গ্যাস সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে উপযুক্ত কর্মসূচি নেয়নি। বরং লুটেরা ব্যবসায়ী শ্রেণির স্বার্থে বিদেশ নির্ভর জ্বালানি নীতির গ্রহণ করায় বর্তমান বৈশ্বিক সংকটে দেশে জ্বালানি পরিস্থিতি গভীর সংকটজনক পর্যায়ে নিক্ষিপ্ত হয়েছে। অন্যদিকে, বৈশ্বিক জ্বালানি সংকটকে ব্যবহার করে বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন মূল্যবৃদ্ধি করে জনগণকে কার্যত শোষণ করছে।

/এমকে/এবিএম/
সম্পর্কিত
জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতের সম্পৃক্ততার বিরোধিতা জাতীয় মুক্তি কাউন্সিলের
তেল আমদানি ও বিক্রিতে বেসরকারি খাত, লাভ-ক্ষতি কার?
‘একটি কোম্পানির জন্য নয়, সবার জন্য জ্বালানি তেলের বাজার’
সর্বশেষ খবর
আগস্টে কেন অস্ট্রেলিয়ায় টেস্ট? অদ্ভুত সূচির নেপথ্যে যা আছে
আগস্টে কেন অস্ট্রেলিয়ায় টেস্ট? অদ্ভুত সূচির নেপথ্যে যা আছে
মল্লিকা শেরাওয়াতকে ভিডিও পাঠাতেন টম ক্রুজ, কিন্তু কীসের
মল্লিকা শেরাওয়াতকে ভিডিও পাঠাতেন টম ক্রুজ, কিন্তু কীসের
ক্যামেরায় ধরা পড়ে খুন, অধরাই থেকে যায় ‘মাস্টারমাইন্ড’
ক্যামেরায় ধরা পড়ে খুন, অধরাই থেকে যায় ‘মাস্টারমাইন্ড’
কে হচ্ছেন রাষ্ট্রপতি, জানা যাবে আজ!
কে হচ্ছেন রাষ্ট্রপতি, জানা যাবে আজ!
সর্বাধিক পঠিত
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক