জনরায়কে ক্ষমতার জোরে উপেক্ষা করা শুভ লক্ষণ নয়: মঞ্জু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৬, ১৯:৪৩আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১৯:৪৩

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জনরায়কে ক্ষমতার জোরে উপেক্ষা করা কোনোভাবেই শুভ লক্ষণ নয়। এর পরিণতি কখনোই ভালো হয় না। বর্তমান শাসকগোষ্ঠীর আচরণে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তার প্রতিফলন দেখা যাচ্ছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

মঞ্জু বলেন, সংবিধানের ঊর্ধ্বে জনগণের রায়। গণভোটের মাধ্যমেই সংবিধান প্রণয়ন ও পরিবর্তন করা হয়। অথচ আজ সেই গণরায়কে অবজ্ঞা করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য গভীর হুমকি।

তিনি আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচনে জনগণের রায় অস্বীকার করে তৎকালীন পাকিস্তানি সামরিক সরকার দেশকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। আজকের পরিস্থিতির সঙ্গে সেই সময়ের অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। ২০২৬ সালের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করা হয়েছে, এটি দেশের জন্য অশুভ সংকেত।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের অধিকার কখনও দমন করে রাখা যায় না। প্রয়োজনে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। তিনি সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানান।

সমাবেশে খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন– বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন মধ্যপন্থার একজন পথপ্রদর্শক: মঞ্জু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমালোচনায় ব্যারিস্টার ফুয়াদ
এনসিপি-এবি পার্টিসহ ৭ দলকে শোকজ করলো ইসি
সর্বশেষ খবর
শব্দদূষণ রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান
শব্দদূষণ রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী