অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন মধ্যপন্থার একজন পথপ্রদর্শক: মঞ্জু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৬, ১৪:০০আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১৪:০০

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, প্রফেসর আবুল কাসেম ফজলুল হক ছিলেন মধ্যপন্থার একজন প্রকৃত পথপ্রদর্শক। ভাষা, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তায় তিনি এমন একটি বাংলাদেশ কল্পনা করেছিলেন, যার ভিত্তি ছিল লাল-সবুজের চেতনা, জাতীয় স্বাতন্ত্র্য এবং মানবিক মূল্যবোধ।

সোমবার (৬ জুলাই) অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মরদেহে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের প্রতিটি সংকটময় সময়ে আমরা এমন একজন বিবেকবান মানুষকে খুঁজতাম, যিনি কোনও পক্ষপাত বা চরমপন্থার দিকে ঝুঁকে পড়বেন না। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন সেই বিরল ব্যক্তিত্ব। তিনি সত্য ও ন্যায়ের প্রশ্নে ছিলেন আপসহীন, আর জাতীয় প্রয়োজনে ছিলেন নিরপেক্ষ, বিবেকবান ও প্রজ্ঞার প্রতীক।

তিনি আরও বলেন, অধ্যাপক ফজলুল হকের মৃত্যুতে জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তার চিন্তা, দর্শন ও আদর্শ আগামী প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন– এবি পার্টির মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহকারী দফতর সম্পাদক মশিউর রহমান মিলু এবং রমনা থানা আহ্বায়ক আব্দুর কাদের মুন্সি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রখ্যাত শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক রবিবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। আজ জোহরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের গতি-প্রকৃতি হতাশাজনক: মঞ্জু
জ্বালানি খাতে অরাজকতা বন্ধে জাতীয় অডিট চায় এবি পার্টি
এককালের আপসহীন বিএনপি এখন আপসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে: মঞ্জু
সর্বশেষ খবর
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ