এনসিপির ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন, নেতৃত্বে আলাউদ্দীন মোহাম্মদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৬ মে ২০২৬, ০৪:০৫আপডেট : ০৬ মে ২০২৬, ০৪:০৫

প্রবাসী ও অভিবাসী বাংলাদেশিদের মাঝে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ তথ্য জানানো হয়।

নবগঠিত এই সেলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।

সেলের সদস্য হিসেবে রয়েছেন— যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন সিএফ, যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত এবং যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সহ-দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।

দলীয় সূত্র জানায়, প্রবাসীদের সংগঠন ‘এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স’-এর কার্যক্রম তদারক করবে নবগঠিত এই সেল। বর্তমানে ২৬টি দেশে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের কমিটি রয়েছে।

বিগত জাতীয় নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা, সাংগঠনিক কার্যক্রম এবং আর্থিক অনুদান সংগ্রহে প্রবাসীদের সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানায় দলটি।

নবগঠিত সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদ এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেলের সহ-প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

/এমকে/এম/ 
সম্পর্কিত
‘সীমান্তের সুরক্ষায় সীমান্তবর্তী মানুষকে মিলিটারি ট্রেনিং দিতে হবে’ 
গুম-খুনের বিচার দাবি, ১১ দলের সমাবেশে সরকারকে কঠোর বার্তা
দেশে ফিরলেন হাসনাত আব্দুল্লাহ
সর্বশেষ খবর
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই
ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান
ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান
শিশু রামিসা হত্যা মামলা: হাইকোর্টে সোহেল-স্বপ্নার পক্ষে আইনজীবী নিয়োগ
শিশু রামিসা হত্যা মামলা: হাইকোর্টে সোহেল-স্বপ্নার পক্ষে আইনজীবী নিয়োগ
সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে মন্দির-বাড়ি ভাঙচুর, এলাকায় আতঙ্ক
সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে মন্দির-বাড়ি ভাঙচুর, এলাকায় আতঙ্ক
সর্বাধিক পঠিত
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
২৭ জুনের মধ্যে ব্যবস্থা না নিলে ইসলামী ব্যাংক টাওয়ার ঘেরাওয়ের হুঁশিয়ারি
২৭ জুনের মধ্যে ব্যবস্থা না নিলে ইসলামী ব্যাংক টাওয়ার ঘেরাওয়ের হুঁশিয়ারি