ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ জুন ২০২৬, ১৬:০৬আপডেট : ২৫ জুন ২০২৬, ১৬:০৬

রাজধানী ঢাকায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হয়েছে।

‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র সিদ্ধান্তে নবগঠিত টাস্কফোর্সের উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জিগাতলা ও যাত্রাবাড়ীর কুতুবখালী খাল এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাস্কফোর্সের সভাপতি মীর শাহে আলমের নেতৃত্বে এ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

অভিযানে জিগাতলা এলাকার বিভিন্ন বসতবাড়ির ছাদ, বেইজমেন্ট, হোটেল, রেস্তোরাঁ এবং নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় দুইটি নির্মাণাধীন ব্যক্তি মালিকানাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৭০ ধারা অনুযায়ী ভবনের প্রত্যক মালিককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ডেঙ্গুর লার্ভা থাকায় লাল কালি চিহ্নিত বিশেষ সতর্কতামূলক লিফলেট ভবনের প্রবেশপথে সেঁটে দেওয়া হয়েছে।

এ সময় গণপূর্ত অধিদফতরের বিভিন্ন সরকারি আবাসিক এলাকায় ডেঙ্গুর লার্ভা সৃষ্টির উপযোগী পরিবেশ ও ময়লা জমে থাকায় বাসিন্দাদের ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্তক এবং যেখানে-সেখানে ময়লা না ফেলতে পথচারী ও ব্যবসায়ীদের সচেতন করা হয়।

অভিযান শেষে সাংবাদিকদের মীর শাহে আলম বলেন, ‘‘মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তি দেওয়া আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। আমরা চাই ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি নাগরিক নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুক।’’

তিনি আরও জানান, জাতীয় কমিটির অধীনে এই টাস্কফোর্সের অভিযান রাজধানীজুড়ে অব্যাহত থাকবে। সেই সঙ্গে তিনি ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ব্যাপক প্রচারের মাধ্যমে আরও কার্যকরী ভূমিকা রাখার বিনীত অনুরোধ জানান।

এছাড়াও যাত্রাবাড়ির দক্ষিণ কুতুবখালী খাল পরিদর্শনের সময় তিনি খাল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনের সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এএইচএস/এমএএল/
সম্পর্কিত
‘ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা’
বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি
চীনের সহায়তায় ঢাকায় ১০ হাজার কোটি টাকার আবাসন প্রকল্প হচ্ছে: প্রতিমন্ত্রী   
সর্বশেষ খবর
জো বাইডেনের স্মৃতিকথাসহ আসছে যে ৫ বই
জো বাইডেনের স্মৃতিকথাসহ আসছে যে ৫ বই
হিমালয়ের কৈলাস মানস সরোবর যাত্রা কেন এত গুরুত্বপূর্ণ?
হিমালয়ের কৈলাস মানস সরোবর যাত্রা কেন এত গুরুত্বপূর্ণ?
শাড়িতে মালাইকার নতুন অবতার, নজর কাড়লো স্টেটমেন্ট জ্যাকেট
শাড়িতে মালাইকার নতুন অবতার, নজর কাড়লো স্টেটমেন্ট জ্যাকেট
‎‎নির্বাচনি ইশতেহারের সুফল পেতে কিছুটা সময় দিতে হবে: নজরুল ইসলাম খান
‎‎নির্বাচনি ইশতেহারের সুফল পেতে কিছুটা সময় দিতে হবে: নজরুল ইসলাম খান
সর্বাধিক পঠিত
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?