আগে ছিল পুলিশ লীগ, এখন পুলিশ দল: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৬, ২২:৪৫আপডেট : ২৬ মে ২০২৬, ২২:৪৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আগে ছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও পুলিশ লীগ। এখন পুলিশ দল হয়েছে। ঝিনাইদহে প্রথমে আমরা ছাত্রদল, যুবদল, বিএনপিকে দায়ী করেছিলাম। কিন্তু, তাদের সঙ্গে আরেকটি বাহিনী হামলা চালিয়েছে, সেটা পুলিশ দল।”

মঙ্গলবার (২৬ মে) বিকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ঝিনাইদহে মসজিদ থেকে বের হওয়ার পর আমার ওপর ডিম নিক্ষেপ করা হয়। একটি ডিম চোখে আঘাত করলে কিছু সময় অন্ধকার দেখেছি। পরে ঘুষি মারা হয় এবং ইট-পাটকেল ছোড়া শুরু হয়। এ সময় আমাদের সহযোদ্ধাদের ওপর হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে ঘটনাস্থল থেকে একটি স্টিক উদ্ধার করা হয়েছে।”

তিনি অভিযোগ করেন, “ঘটনার পর বিচার চাইতে থানায় গেলে প্রথমে মামলা নিতে অস্বীকৃতি জানানো হয়। থানার বিদ্যুৎ ছয় ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। পুলিশ কর্মকর্তারা থানা ত্যাগ করেন। রাতের বেলায় বিভিন্ন মহল থেকে ভয়ভীতি দেখানো হয়। পরে বাধ্য হয়ে পুলিশ অভিযোগপত্র নেয়। মামলা নেওয়ার পর রাতেই প্রায় হাজার তিনেক মানুষ অস্ত্রশস্ত্র নিয়ে থানায় এসে গেট ভাঙা শুরু করে। তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে, প্লিজ সেভ আস। আমি কালেমা পড়ে মৃত্যুর প্রস্তুতি নিয়েছিলাম। ওই পরিস্থিতিতে নিজের জীবনের শঙ্কা তৈরি হয়েছিল। পুলিশ হামলাকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছে।”

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন বলেন, “আমি ইতোমধ্যে একটা ভিডিও শেয়ার করেছি যে পুলিশ কীভাবে দরজার সামনে গিয়ে দাঁড়াচ্ছে। সরকার জঙ্গল সলিমপুরকে যৌথ বাহিনী দিয়ে মুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু ছাত্রদল, যুবদল, বিএনপি এবং পুলিশ মিলে তারা নব্য একটি আইনের শাসনকে ব্যত্যয় করে জঙ্গি শাসন কায়েম করেছে।”

দেশে কোনও আইনের শাসন নেই, জংলি শাসন চলছে জানিয়ে তিনি বলেন, “দেশের নিরাপত্তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা মনে করি, সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। সরকারের কোনও কন্ট্রোল নেই। পেছনে অন্য কেউ কলকাঠি নাড়ার চেষ্টা চালাচ্ছে। এই সুযোগ নিয়ে তৃতীয় কোনও পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।”

সরকারের কাছে আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের সহযোদ্ধাদের তুলে নিয়ে যাওয়া বন্ধ করুন। মিথ্যা মামলা বন্ধ করুন। আমার একটা ক্যামেরা নিয়ে গেছে, যেখানে আমার ফ্যামিলির ছবি ছিল।দিনের বেলায় মিডিয়ার সামনে অস্ত্র ঠেকিয়ে সেটা নিয়ে যাওয়া হয়েছে। আপনি কিছু না পারেন, আমার ক্যামেরাটা একটু দেন। সহযোদ্ধাদের মুক্তি দিন এবং ঈদের আগে তাদের মায়ের কোলে ফিরিয়ে দিন।”

/এমকে/এবিএম/
সম্পর্কিত
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
জুলাই পদযাত্রার শিডিউল পরিবর্তন করলো এনসিপি  
ককরোচ জনতা পার্টির আন্দোলনে এনসিপির যুবশক্তির সংহতি
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু