মিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন এনসিপি নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৬, ২০:৪৩আপডেট : ০৭ জুন ২০২৬, ২০:৪৩

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর।

রবিবার (৭ জুন) রাজধানীর মিরপুরে তিনটি স্কুলে নেতাকর্মীদের নিয়ে চার শতাধিক গাছের চারা বিতরণ করেন দলের মহানগর উত্তর আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব।

এর মধ্যে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আদর্শ গার্লস স্কুল ও এম ডি সি স্কুলে ৪০০টিরও বেশি গাছের চারা বিতরণ করেন তিনি। শিক্ষার্থীরা রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেন।

এর আগে শনিবার (৬ জুন) এনসিপি কার্যালয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন হয়। এ সপ্তাহব্যাপী ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বিভিন্ন স্কুলে বৃক্ষের চারা বিতরণের এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব।

এনসিপির মেয়র প্রার্থী আরিফুল ইসলাম আদিব আরও বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের গাছের চারা ফ্রি বিতরণের মাধ্যমে পরিবেশ, প্রকৃতি ও সুনাগরিকের দায়িত্বগুলো তারা সচেতন হবে। আমরা আগামীতে ঢাকাকে দূষণ, দখল ও দাহ থেকে রক্ষা করে একটি বাসযোগ্য ও ইনসাফের নগরী হিসেবে গড়তে চাই।

বৃক্ষ বিতরণ কর্মসূচি উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ মনসুর, ইমরান নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক রানা খান, রেহানা রুমা, সদস্য তাহমীনা যুথি, ঝুম্মারী শিপা, তানভীর আহমেদ, আফরিন রিমি রাসেল সরদারদারসহ অন্যান্য সদস্যরা।

/এমকে/আরকে/
সম্পর্কিত
গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম
দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
এনসিপির কমিটিতে সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি
সর্বশেষ খবর
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ