সংসদে মামুনুল হককে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৬, ২০:১৭আপডেট : ১৯ জুন ২০২৬, ২০:১৭

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে জাতীয় সংসদের স্পিকারের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর।

শুক্রবার (১৯ জুন) জুমার পর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবদুল আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যতে যারা ফ্যাসিবাদের রাজনীতি করবে, তাদের পরিণতিও ফ্যাসিবাদীদের মতোই হবে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সংসদে একজন জনপ্রিয় আলেম ও বিরোধী মতের নেতাকে আক্রমণ করা বিগত ফ্যাসিবাদী আচরণেরই বহিঃপ্রকাশ। একটি মীমাংসিত বিষয়ে আদালতের রায়কে উপেক্ষা করে যে অশালীন মন্তব্য করা হয়েছে, তার জন্য স্পিকারকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা রাকিবুল ইসলাম বলেন, আবু আশফাকের অশালীন বক্তব্যের জন্য আদালত অবমাননা ও মানহানি মামলায় গ্রেফতার করে অবশ্যই জবাবদিহি ও শাস্তির আওতায় আনতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান সাগর, সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ দিদারুল ইসলাম এবং কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক আহমাদ মুরসালিন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মোহাম্মদ আদনান রাফি এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি আহমাদুল্লাহসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে ছাত্র মজলিসের নেতাকর্মীরা বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দৈনিক বাংলা মোড় প্রদক্ষিণ করে বায়তুল মোকাররম পূর্ব গেটে গিয়ে শেষ হয়।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগে বিক্ষোভ
পদ নেই ছাত্রদলে, তবু ‘নেতা’ পরিচয়ে থানার সামনে বিক্ষোভ
আলু সংরক্ষণে কেজিতে ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?