‘সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, এক পিস ৫০ টাকা’ 

বাংলা ট্রিবিউন ডেস্ক 
০২ জুলাই ২০২৬, ১০:১১আপডেট : ০২ জুলাই ২০২৬, ১০:১১

জুলাই গণআন্দোলনের স্মৃতি এবং এতে অংশ নেওয়া সাধারণ মানুষের অবদান নিয়ে চলমান বিভিন্ন রাজনৈতিক আলোচনা ও ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতার আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। 

বুধবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি আন্দোলনের ‘সার্টিফিকেট বাণিজ্য’ এবং বিভিন্ন ‘টাইটেল’ বা উপাধি দেওয়ার প্রবণতাকে কটাক্ষ করেছেন। 

উমামা ফাতেমা তার ফেসবুক পোস্টে লেখেন, “জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিকাছে? ১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি, আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, পারপিস ৫০ টাকা।” 

ভবিষ্যতে নির্বাচন বা ভোট করার ক্ষেত্রে এই সার্টিফিকেটপ্রাপ্তদের গুরুত্ব এবং নানা নাটকীয় উপাধির কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, “ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সাথে জোট করবো, দারুণ সব টাইটেল হবে, let’s say— ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।” 

পোস্টের শেষে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, “কেমন লাগল আইডিয়াটা?!” 

/এসটি/ 
সম্পর্কিত
নতুন দুই মামলায় গ্রেফতার শাহজাহান ওমর, ‘মীর জাফর’ বলে দুয়ো ধ্বনি
জুলাই গণঅভ্যুত্থান বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফল: খন্দকার মোশাররফ 
শ্যামল দত্ত,  মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা ট্রাইব্যুনালে
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ