সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি গণঅধিকারের নেতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৬, ১৮:০১আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৮:০১

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে আবু হানিফ বলেন, ‘‘পতিত আওয়ামী লীগের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বিদেশে চিকিৎসা করতে গিয়ে সেখান থেকে পলাতক হাসিনার সঙ্গে যোগাযোগ করেন। তাঁর এই যোগাযোগকে হালকাভাবে দেখার সুযোগ নেই। বরং হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার সঙ্গে এই ফোনালাপের গভীর সম্পর্ক রয়েছে। আর সেখানে সব মেকানিজম করছে ভারত।’’

তিনি আরও লেখেন, ‘‘সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং আওয়ামী লীগের রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ফোনালাপের বিষয়গুলো একই সূত্রে গাঁথা। বিদেশে গিয়ে হাসিনার সঙ্গে এই ফোনালাপ দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে।’’

আবু হানিফ আরও লেখেন, ‘‘অনেকটা পরিস্থিতি বুঝতে পেরেই আজ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। নিষিদ্ধ আওয়ামী লীগের এই রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি জানাই।’’

/এএইচএস/এমএএল/
সম্পর্কিত
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে কীভাবে বন্ধুত্ব হলো ১৯ বছরের তুহিনের?
সর্বশেষ খবর
১৩৬ বছরে ‘বাংলার অক্সফোর্ড’, কীভাবে শুরু হয়েছিল যাত্রা?
১৩৬ বছরে ‘বাংলার অক্সফোর্ড’, কীভাবে শুরু হয়েছিল যাত্রা?
পাঠদান থেকে আন্দোলন-সংগ্রাম, লাল ভবনে ১৫৩ বছরের ইতিহাস
পাঠদান থেকে আন্দোলন-সংগ্রাম, লাল ভবনে ১৫৩ বছরের ইতিহাস
কুকুরের আচরণ বুঝতে না পারলে যে ভুলটা করবেন!
কুকুরের আচরণ বুঝতে না পারলে যে ভুলটা করবেন!
আইরিশ ক্রীড়াবিদদের খোলা চিঠি, ‘ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করুন’
আইরিশ ক্রীড়াবিদদের খোলা চিঠি, ‘ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করুন’
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন