পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৬, ১৮:৫৩আপডেট : ২৪ জুলাই ২০২৬, ২৩:০২

সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি জানিয়ে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে মঞ্চের ভারপ্রাপ্ত মুখপাত্র আবদুল্লাহ আল জাবেরের নেতৃত্বে মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সম্পন্ন হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাহ উদ্দিন আম্মারসহ শীর্ষ নেতারা।

মিছিল শেষে সমাপনী বক্তব্যে আব্দুল্লাহ জাবের বলেন, শেখ হাসিনার গুম-খুনকে বৈধতা দিয়েছেন সাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু পাঁচ আগস্টের পর তাকে অপসারণ করে বিচারের দাবি করা হলেও বিএনপি সরকার তা অগ্রাহ্য করেছে। আমরা চাই একজন গণহত্যার সহায়তাকারী হিসেবে তার বিচার করা হোক। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

/এমকে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
কেন ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের-জুমা 
ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন জাবের ও জুমা  
হাদি হত্যা নিয়ে রাজনীতি করছে কারা
সর্বশেষ খবর
বাবা আসবেন ভেবে অপেক্ষায় ছোট্ট জুই, এলো নিথর দেহ
বাবা আসবেন ভেবে অপেক্ষায় ছোট্ট জুই, এলো নিথর দেহ
মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, প্রতিস্থাপন হবে নভেম্বরের মধ্যে
মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, প্রতিস্থাপন হবে নভেম্বরের মধ্যে
রেলসেবা আধুনিকায়নে ২০০ ব্রডগেজ ক্যারেজ সংগ্রহের উদ্যোগ
রেলসেবা আধুনিকায়নে ২০০ ব্রডগেজ ক্যারেজ সংগ্রহের উদ্যোগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা