আয়ের চেয়ে ব্যয় বেশি এবি পার্টির, ঘাটতি কত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জুলাই ২০২৬, ১৩:৪২আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৩:৪২

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব বাংলাদেশ নির্বাচন কমিশনে জমা দিয়েছে। সেখানে দেখা গেছে, আয়ের চেয়ে ব্যয় বেশি করেছে দলটি। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে দলের ২০২৫ সালের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব দাখিল করেন। 

দাখিলকৃত হিসাব অনুযায়ী, ২০২৫ সালে এবি পার্টির মোট আয় ছিল ২৩,২২৭,৭৩৩ টাকা এবং মোট ব্যয় ছিল ২৩,৩৪৭,২৯৯ টাকা। ফলে বছরের শেষে দলের ঘাটতি দাঁড়িয়েছে ১১৯,৫৬৬ টাকা। 

এসময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, “নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আইন ও নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার ধারাবাহিকতা বজায় রেখেছে।” 

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, এবি পার্টির নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সদস্য সচিব রাশিদা আক্তার মিতু ও রমনা থানা আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
দেশ কি আগস্টেই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে?
স্থানীয় নির্বাচনের আগে ইসিতে নিয়োগ নিয়ে নতুন বিতর্ক
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনি বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জামায়াতের
সর্বশেষ খবর
শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার, হাজির করা হলো ট্রাইব্যুনালে
শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার, হাজির করা হলো ট্রাইব্যুনালে
বাংলাদেশি পাসপোর্টে বাড়ছে ভ্রমণের সুযোগ
বাংলাদেশি পাসপোর্টে বাড়ছে ভ্রমণের সুযোগ
হজের টিকিটের দাম কমানোসহ আরও যেসব উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী 
হজের টিকিটের দাম কমানোসহ আরও যেসব উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী 
বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন
বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড