ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে: মামুনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৭

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ছাত্র সংগঠনের প্রধান কাজ হওয়া উচিত শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, দক্ষতা ও যোগ্যতার বিকাশ ঘটানো। একটি আদর্শ ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, আর মাঠে-ময়দানে তাদের কাজ থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে শুধু সংগঠন, রাজনীতি ও আন্দোলনের জন্য পরিচিত করলে হবে না; বরং এটিকে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা বিকাশের একটি বৃহৎ পরিসরের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। একজন শিক্ষার্থী ভবিষ্যতে যে দায়িত্ব পালন করতে চায়, সেই দায়িত্বের মৌলিক যোগ্যতা তাকে ছাত্রজীবন থেকেই অর্জন করতে হবে।

তিনি বলেন, ছাত্রজীবন ও পরবর্তী কর্মজীবনের সম্পর্ক অনেকটা মাতৃগর্ভ ও ভূমিষ্ঠ জীবনের মতো। মাতৃগর্ভ থেকেই যেমন মানুষের মৌলিক অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে পৃথিবীতে আসতে হয়, তেমনি কর্মজীবনে ভালো কিছু করতে হলে তার মৌলিক যোগ্যতা ও দক্ষতা ছাত্রজীবন থেকেই অর্জন করতে হবে। ছাত্রজীবনে যে মৌলিক দক্ষতা অর্জিত হয় না, পরবর্তী জীবনে তা পূরণ করা সম্ভব হয় না।

তিনি আরও বলেন, সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে শিক্ষাজীবন থেকেই সেই প্রস্তুতি শুরু করতে হবে। যারা ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর পরিসরে নেতৃত্ব দিতে চায়, তাদের ছাত্রজীবন থেকেই সমাজ, রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কে চিন্তা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।

মামুনুল হক বলেন, একটি জাতিকে শুধু পথ দেখানো এবং সেই পথে জাতিকে পরিচালিত করা এক বিষয় নয়। জ্ঞান, গবেষণা ও ইলমের মাধ্যমে পথ দেখানো যেমন প্রয়োজন, তেমনি সেই প্রদর্শিত পথে জাতিকে পরিচালিত করার জন্য যোগ্য রাজনৈতিক নেতৃত্বও প্রয়োজন। তাই সমাজ ও জাতিকে সঠিক গন্তব্যের দিকে পরিচালিত করতে হলে রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার কোনো বিকল্প নেই।

ছাত্র সংগঠনের কার্যক্রমের ধরন সম্পর্কে তিনি বলেন, ছাত্র সংগঠন সাধারণ রাজনৈতিক সংগঠনের মতো মাঠমুখী হবে না। একজন শিক্ষার্থীর মেধা, জ্ঞান ও যোগ্যতার বিকাশ এবং ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনই হবে ছাত্র সংগঠনের প্রধান লক্ষ্য। একটি আদর্শ ছাত্র সংগঠনের মাঠে-ময়দানে কার্যক্রম থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ এবং ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলকেন্দ্রিক।

তিনি বলেন, পৃথিবীতে অন্য অনেক কিছুর বিকল্প থাকলেও জ্ঞান ও ইলমের কোনো বিকল্প নেই। নেতৃত্বে অধিষ্ঠিত হওয়ার আগেই নিজেকে জ্ঞানের দিক থেকে যোগ্য করে তুলতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান ও ইলম অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রয়োজনীয় অন্যান্য দক্ষতাও অর্জন করতে হবে।

কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের এই সাফল্যের ধারা আগামী দিনেও অব্যাহত রাখতে হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাঙ্গনে এর কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে মেধা, জ্ঞান ও চিন্তার আলো ছড়িয়ে দিয়ে আগামী দিনের নেতৃত্বের উপযোগী একটি সম্মিলিত কাফেলা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোক হিসেবে বক্তব্য রাখেন— সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন— বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার সিনিয়র শিক্ষক মুফতি সাইদ আহমাদ, বিশিষ্ট লেখক ও আলোচক মাওলানা আবু নাইম ফয়জুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকি প্রমুখ।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে বিক্ষোভের ডাক বাংলাদেশ খেলাফত মজলিসের
সম্পত্তি দানের বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনা চান মামুনুল হক
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
সর্বশেষ খবর
রোহিঙ্গা ক্যাম্পে পিস ক্যাফে- কমিউনিটি লাইব্রেরি চালু 
রোহিঙ্গা ক্যাম্পে পিস ক্যাফে- কমিউনিটি লাইব্রেরি চালু 
স্ত্রীকে কুপিয়ে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ
স্ত্রীকে কুপিয়ে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ
একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৭৪৭
একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৭৪৭
ফের চাঙ্গা স্বর্ণের বাজার
ফের চাঙ্গা স্বর্ণের বাজার
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা