বিকল্প ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদ নয়: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

বিকল্প ব্যবস্থা না করে ফুটপাতের ব্যবসায়ীদের উচ্ছেদ করে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। তিনি বলেন, কর্মসংস্থানের সুযোগ না পেয়ে বাধ্য হয়েই অনেকে ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান মুজাহিদ বলেন, কোনও উপায় না পেয়ে বাধ্য হয়েই মানুষ ফুটপাতে ব্যবসা করে। এটি রাষ্ট্রের কর্মসংস্থান করতে ব্যর্থতার আলামত। রাষ্ট্রের উচিত নাগরিকদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা। তা না করে মানুষের উপার্জনের পথ বন্ধ করে দেওয়া রাষ্ট্রের নিপীড়ক চেহারা উন্মোচিত করে।

তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন। তবে কেন ফুটপাত দখল হচ্ছে, সেই প্রশ্নও আগে করতে হবে। বেকারত্বের কারণে মানুষ ফুটপাতে ব্যবসায় নামছে। পাশাপাশি রাজনৈতিক ছত্রছায়ায় ফুটপাতকেন্দ্রিক ব্যবসার বিস্তার ঘটেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি বলেন, ফুটপাতের এসব ব্যবসার ওপর নির্ভর করেই অনেক পরিবার জীবিকা নির্বাহ করছে। এসব আয়ের মাধ্যমে পরিবারের সদস্যদের খাবার ও সন্তানদের প্রয়োজন মেটানো হয়। তাই বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো চূড়ান্ত নির্মমতা।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কারভাবে ঘোষণা করছে, বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না। সরকারকে বলবো, দ্রুত বিকল্প ব্যবস্থা করুন এবং একই সঙ্গে ফুটপাত উদ্ধার করুন।

/এমকে/এম/ 
সম্পর্কিত
তেলের দাম কমানো না হলে রাজপথে নামার হুঁশিয়ারি চরমোনাই পীরের
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
বিএনপি অনেক আশার বাণী শুনিয়েছিল, বাস্তবায়নের লক্ষণ নেই: চরমোনাই পীর
সর্বশেষ খবর
থামেন, কোনও ভাই-ব্রাদারের পক্ষে নয়, স্লোগান হবে তারেক জিয়ার পক্ষে: হট্টগোল দেখে মন্ত্রী
থামেন, কোনও ভাই-ব্রাদারের পক্ষে নয়, স্লোগান হবে তারেক জিয়ার পক্ষে: হট্টগোল দেখে মন্ত্রী
ইন্দোনেশিয়াকে ৩-০ গোলে হারাতে পারলে দারুণ হবে, কিন্তু...
ইন্দোনেশিয়াকে ৩-০ গোলে হারাতে পারলে দারুণ হবে, কিন্তু...
রেমিট্যান্স ও ডিজিটাল লেনদেনে নগদ-ইউসিবি চুক্তি
রেমিট্যান্স ও ডিজিটাল লেনদেনে নগদ-ইউসিবি চুক্তি
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত