ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য: ইকরামুলের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৬, ১৭:৪২ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৭:৪২

ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ইকরামুল ইসলাম ফাহিম ওরফে ফাহিম ফারুকীর বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলাটি দায়েরের আবেদন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও গণমাধ্যম বিভাগের প্রধান মো. ফজলুল করিম।

এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. শওকত আলী হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মধুর ক্যানটিনে আয়োজিত একটি অনুষ্ঠানে ফাহিম ফারুকী দাবি করেন, ইসলামী আন্দোলন ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর অর্থায়নে পরিচালিত হয় এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সুবিধা দিতে কাজ করে। এসব বক্তব্যের পক্ষে তিনি কোনও প্রমাণ বা নথিপত্র উপস্থাপন করেননি। এ কারণে সংগঠনটির মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২০ নভেম্বর বা এর কাছাকাছি সময়ে মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী ইসলামী আন্দোলন বাংলাদেশ, দলটির আমির ও জ্যেষ্ঠ নায়েবে আমিরকে নিয়ে বক্তব্য দেন। পরে তিনি এসব বক্তব্য প্রকাশ্যে প্রচার করেন।

ফাহিম ফারুকীর বক্তব্য উদ্ধৃত করে অভিযোগে বলা হয়, বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যদি কোনও রাজনৈতিক দল ‘র’ ও পৃথিবীর বিভিন্ন গোয়েন্দা সংস্থার অর্থায়নে পরিচালিত হয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখতে ভূমিকা রেখে থাকে, সেটি হলো চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল। তারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সক্রিয় রাখতে এবং পরোক্ষভাবে দলটির রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে সহায়তা করেছে।

এ ছাড়া তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদেশি অর্থায়ন নিয়ে, টাকা নিয়ে ‘র’-এর সঙ্গে বৈঠক করে কেউ ষড়যন্ত্র করে থাকলে, সেটি হলো চরমোনাইয়ের ফজলু ও রেজু। মামলার অভিযোগে এসব বক্তব্যকে মানহানিকর বলে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, ফাহিম ফারুকী ইসলামী আন্দোলনের সঙ্গে ‘র’-এর সম্পৃক্ততা, বিদেশি অর্থায়ন, গোপন বৈঠক কিংবা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগের পক্ষে কোনও আর্থিক রেকর্ড, যাচাই করা গোয়েন্দা তথ্য বা নির্ভরযোগ্য সূত্র প্রকাশ করেননি।

বাদী তার আইনজীবীর মাধ্যমে গত ২২ নভেম্বর ফাহিম ফারুকীকে আইনি নোটিশ পাঠান। নোটিশে মানহানিকর বক্তব্য দেওয়া বন্ধ, অভিযোগ প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং বক্তব্যের পক্ষে প্রমাণ প্রকাশের দাবি জানানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ করা হয়নি বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।

/এআই /আরকে/
সম্পর্কিত
অপহরণের পর হত্যা: তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত
জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ফের ২৬ নভেম্বর
সর্বশেষ খবর
মোহনা টিভির সাবেক সিইও কারাগারে
মোহনা টিভির সাবেক সিইও কারাগারে
যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ডে খেলা ফুটবলার রয়েছে সিঙ্গাপুর দলে, তাই...
যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ডে খেলা ফুটবলার রয়েছে সিঙ্গাপুর দলে, তাই...
জিয়াউলের আহসানের পরবর্তী যুক্তিতর্ক ২৯ নভেম্বর
গুম-খুনের মানবতাবিরোধী অপরাধ জিয়াউলের আহসানের পরবর্তী যুক্তিতর্ক ২৯ নভেম্বর
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার