ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির শর্ত প্রকাশের দাবি জাতীয় মুক্তি কাউন্সিলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে করা চুক্তির সব শর্ত জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

ফয়জুল হাকিম বলেন, এনসিটির আধুনিকায়নে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে কী কী শর্তে চুক্তি করা হয়েছে, তা জনগণকে জানাতে হবে। চুক্তির মেয়াদ ১৫ বছর হওয়ায় এর শর্ত ও দেশের স্বার্থে এর প্রভাব স্পষ্ট করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, অতীতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার উন্নয়নের কথা বলে চট্টগ্রাম ও মোংলা বন্দরে ভারতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছিল। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার জাতীয় স্বার্থে নাকি অন্য কোনও স্বার্থে ১৫ বছর মেয়াদি এই চুক্তি করেছে, তা জানতে চুক্তিটি অবিলম্বে প্রকাশ করতে হবে।

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের সামনে কয়েকটি জোট ও সংগঠনের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও নির্যাতন করেছে বলেও অভিযোগ করেন ফয়জুল হাকিম। এ ঘটনায় নিন্দা জানিয়ে তিনি পুলিশের এমন আচরণ বন্ধ এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

/এমকে/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পোলাওয়ে আনুন নতুন স্বাদ, রাঁধুন সয়াবিন পোলাও
পোলাওয়ে আনুন নতুন স্বাদ, রাঁধুন সয়াবিন পোলাও
বিমানবন্দরের বহিরাঙ্গনে বিশৃঙ্খলা আর কতদিন
বিমানবন্দরের বহিরাঙ্গনে বিশৃঙ্খলা আর কতদিন
আত্মবিশ্বাস নিয়েই আজ আফগানদের বিপক্ষে নামছে বাংলাদেশ 
আত্মবিশ্বাস নিয়েই আজ আফগানদের বিপক্ষে নামছে বাংলাদেশ 
রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ পড়লো ১০০ মিনিট, কারণ কী
রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ পড়লো ১০০ মিনিট, কারণ কী
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে