আত্মবিশ্বাস নিয়েই আজ আফগানদের বিপক্ষে নামছে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক 
০৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৮

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ এখন ৪ নম্বরে অবস্থান করছে। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই কন্ডিশনে টেস্ট জিতে ইতিহাস গড়ে নাজমুল হোসেন শান্তর দল।

লাল বলের ক্রিকেটে এবার শান্তদের প্রতিপক্ষ আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আজ শুক্রবার আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে দুপুর ১২টায় মাঠে নামবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সেই টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস তুঙ্গে থাকার কথা বাংলাদেশের।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে প্রস্তুতি, সাম্প্রতিক ছন্দসহ নানা বিষয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের ভালো একটি সিরিজ গেছে। তবে আমি মনে করি, সেটা এখন অতীত। এটা নতুন কন্ডিশন, নতুন প্রতিপক্ষ। তাই আমাদের সেভাবেই পরিকল্পনা করতে হবে।’

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড আবুধাবিতে কয়েক দফায় এক হয়েছে। প্রথমে কিছু ক্রিকেটার দেশ থেকে গিয়েছেন, কিছু ক্রিকেটার জাপান থেকে এশিয়ান গেমস খেলে যোগ দিয়েছেন। আর জ্বরে ভোগা শান্ত সবার শেষে সেখানে পৌঁছেছেন।

আবুধাবির উইকেট দেখে ব্যাটিংয়ের জন্য ভালো বলেই মনে হয়েছে শান্তর। তবে ধীরগতির হওয়ার সম্ভাবনাও দেখছেন তিনি, ‘উইকেট গতকালকে একটু দেখার সুযোগ হয়েছে, আজকে আরেকবার একটু দেখব। দেখে ভালো মনে হয়েছে, হয়তো একটু স্লো থাকতে পারে। বাট আমার মনে হয় যে ব্যাটিংয়ের জন্যে ভালো হবে। আশা করছি যে খুব ভালো একটা টেস্ট ম্যাচই হবে।’

গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতিও তুলে ধরেছেন শান্ত। তার মতে, এই সংস্করণে আরও ধারাবাহিক হতে এখনও অনেক জায়গায় উন্নতির প্রয়োজন, ‘লাস্ট কয়েক বছর আমরা ভালো ক্রিকেট খেলছি, বিশেষ করে এই ফরম্যাটে। তবে আমাদের স্কিল আরও উন্নত করতে হবে, ভিন্ন প্রতিপক্ষ ও ভিন্ন কন্ডিশনে খেলতে হবে। আমাদের এখনও অনেক কাজ করতে হবে এবং ধারাবাহিক হতে হবে।’

/টিএ/আইএএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়াকে চমকে দিতে চায় বাংলাদেশ 
আফগানদের স্পিন ছাড়াও গরম ও আর্দ্র আবহাওয়া ভাবাচ্ছে বাংলাদেশকে
দ. আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পাননি নাহিদ রানা, রিশাদই ভরসা
সর্বশেষ খবর
সাদা নয়, গোলাপি বালির সৈকত! জানেন কোথায় আছে এমন বিচ?
সাদা নয়, গোলাপি বালির সৈকত! জানেন কোথায় আছে এমন বিচ?
খুলনায় ডেঙ্গু-হামে শতাধিক মৃত্যু, আক্রান্ত ২৯ হাজারের বেশি
খুলনায় ডেঙ্গু-হামে শতাধিক মৃত্যু, আক্রান্ত ২৯ হাজারের বেশি
ফোর্ট হুডে ১৩ জনের হত্যাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে পেন্টাগন
ফোর্ট হুডে ১৩ জনের হত্যাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে পেন্টাগন
যে কূপের জলে লেখা হয়েছিল প্রেমের গল্প, আজও টানে পর্যটকদের
যে কূপের জলে লেখা হয়েছিল প্রেমের গল্প, আজও টানে পর্যটকদের
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি