‘এই দেশে বেকারদের ঠকানো সবচেয়ে সহজ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ অক্টোবর ২০২৬, ০০:১৬ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০০:১৬

এই দেশে বেকারদের ঠকানো সবচেয়ে সহজ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।  শনিবার ( ১০ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন। 

শেখ ফজলুল করীম মারুফ বলেন, ‘প্রবাদে আছে শক্তের ভক্ত নরমের যম। এই দেশে বেকারদের ঠকানো সবচেয়ে সহজ। আজ যুব উন্নয়ন অধিদফতরের ‘উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা’ নিয়োগ পরীক্ষা ছিল। সারাদেশ থেকে প্রায় তিন লক্ষাধিক চাকরি প্রত্যাশী ঢাকায় এসেছে। যাদের পকেটে নাস্তা খাওয়ার টাকা নাই, তারা হাজার হাজার টাকা খরচ করে পরীক্ষার জন্য ঢাকায় এসেছে। কিন্তু পরীক্ষার হলে ওএমআর পূরণ করার পর শুনতে পারে পরীক্ষা স্থগিত। প্রশ্ন ফাঁস ঠেকাতে সিন্ডিকেটের কাছে প্রশাসনের অসহায়ত্ব ফুটে উঠেছে। পাশাপাশি এ ধরনের ঘটনা বেকারদের সঙ্গে প্রহসনের চূড়ান্ত প্রদর্শনী বলেই মনে করছি।’ 

তিনি আরও বলেন, ‘এসব অসাধু চক্রের সঙ্গে যারা জড়িত, সঠিক তদন্ত শেষে  তাদেরকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সরকারের মনে রাখা উচিত, বেকারদের পেটে লাথি মেরে ক্ষমতার মসনদে বেশিদিন থাকতে পারবেন না। ভবিষ্যতেও যাতে এসব ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।’ 

/এএজে/এসটি/ 
সম্পর্কিত
আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন ন্যাক্কারজনক: ইসলামী আন্দোলনের মহাসচিব
‘জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, বিএনপি-আ.লীগ মন্ত্রিত্বের অফার দিয়েছিল’
‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’
সর্বশেষ খবর
আবু বাকেরকে প্রাণনাশের হুমকি, বাড়িতে কাফনের কাপড় পাঠানোর অভিযোগ
আবু বাকেরকে প্রাণনাশের হুমকি, বাড়িতে কাফনের কাপড় পাঠানোর অভিযোগ
ভিসা পরিবর্তন করে ফেরার পথে আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষ, ভারতীয়সহ নিহত ১৩
ভিসা পরিবর্তন করে ফেরার পথে আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষ, ভারতীয়সহ নিহত ১৩
ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট 
ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট 
পোশাকশ্রমিকের মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে বললেন ‘আমি জীবিত ও সুস্থ আছি’
পোশাকশ্রমিকের মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে বললেন ‘আমি জীবিত ও সুস্থ আছি’
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী