বিকাশে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে যাচ্ছে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ মে ২০২০, ২৩:২০আপডেট : ১৫ মে ২০২০, ২৩:২২

বিকাশে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে যাচ্ছে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০ লাখ ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাশের মাধ্যমে ১৫ লাখ দুস্থ পরিবারের কাছে সরকারি এই অর্থ সহায়তা পৌঁছে যাবে ঈদের আগেই। আশা করা হচ্ছে, রমজান ও ঈদের সময় এই সাহায্য কিছুটা হলেও অসহায়দের স্বস্তি দেবে এবং তাদের জরুরি প্রয়োজনে কাজে আসবে।
সরকারি সাহায্যের এই টাকা ক্যাশআউটের ক্ষেত্রে উপকারভোগীর কোনও খরচ লাগবে না। মোট ক্যাশআউট খরচের ১৫ টাকা দেবে সরকার, এই মহতী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে বাকি ৩১ টাকা ২৫ পয়সা বহন করবে বিকাশ। সঠিক পরিবারের কাছে যেন অর্থ সহায়তা পৌঁছায় তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ভেরিফিকেশনের মাধ্যমে নিশ্চিত করছে বিকাশ। সাহায্য পাওয়া পরিবারের সদস্যরা যেন নির্বিঘ্নে এই টাকা ক্যাশআউট করতে পারেন সেজন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সিংয়ে অংশ নিয়ে বরগুনা জেলার একজন জেলে ও শরীয়তপুর জেলার একজন ভ্যানচালক আর্থিক সহায়তা পেয়ে তাকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, ‘এটাই ডিজিটাল বাংলাদেশের সুফল। হাতে হাতে টাকা নিতে হবে না, কারও কাছে ধরনা দিতে হবে না কিংবা কাউকে বলতে হবে না। সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে যাবে টাকা।’

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর বলেন, ‘বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার দূরদর্শী পদক্ষেপের কল্যাণেই আজকের এই মহামারি পরিস্থিতিতে সহজেই প্রান্তিক মানুষের কাছে অর্থ সহায়তা পৌঁছানো সম্ভব হলো। এই কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পেরে বিকাশ গর্বিত। মহামারির সময়ে রফতানিমুখী শিল্পের শ্রমিকদের সরকারের প্রণোদনায় বেতন বিতরণের কাজ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করছে বিকাশ। আমাদের বিশ্বাস, কোনও ধরনের জটিলতা ছাড়াই বাড়তি কোনও খরচ না করে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাওয়া উপকারভোগীরা সহজে ক্যাশআউট সেবা নিতে পারবেন।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের