এসিআই মটরস আয়োজন করলো প্রি-সিজনাল মিট

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫২

এসিআই মটরস আয়োজন করলো প্রি-সিজনাল মিট দেশের সর্ববৃহৎ কৃষি যন্ত্রাংশ বাজারজাতকারি প্রতিষ্ঠান এসিআই মটরস আয়োজন করলো ‘প্রি-সিজনাল মিট ২০২০’। গত ২১শে সেপ্টেম্বর এসিআই লিমিটেড এর হেড অফিস এসিআই সেন্টার থেকে অনলাইনে এই অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।
মূলত এসিআই মটরস-এর পাওয়ার টিলার ও ডিজেল ইঞ্জিন ব্যবসায়ের দেশব্যাপী ডিলারদের নিয়ে অনলাইন জুম মিটিং এর মাধ্যমে এই কনফারেন্সটি সম্পন্ন হয়। সারাদেশ থেকে প্রায় অর্ধশত এসিআই ডিলার এই সিজনাল মিট এ অংশগ্রহণ করেন। আসন্ন বোরো ধানের সিজনে এসিআই পাওয়ার টিলার ও ডিজেল ইঞ্জিনের ব্যবসায়ের পরিকল্পনা, পণ্যের মান বর্ধিতকরণ এবং করোনার চ্যালেঞ্জ মাথায় রেখে ২০২০-২১ অর্থ-বছরের ২য় কেন্দ্রিক (কোয়ার্টার) এ কোম্পানিটির ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ করার উদ্দেশ্য নিয়ে এই কনফারেন্সটি পরিচালিত হয়।
এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এই কনফারেন্সের প্রধান বক্তা হিসেবে ডিলারদের করোনাকালীন কৃষি যন্ত্রাংশের বাজার বিশ্লেষণ ও আগামী বোরো মৌসুমের ব্যবসায়িক পূর্বাভাস প্রদান করেন। তিনি বলেন, করোনা মোকাবেলায় প্রতিবেশী দেশগুলো খাদ্য ঝুঁকি কমাতে খাদ্যের রফতানি কমাবে, তাই দেশে চাল আমদানিও কমবে এবং দেশীয় চালের বাজার বৃদ্ধি পাবে। ফলে, কৃষকরা ধানের ভালো দাম পাবেন যা বোরো মৌসুমে গিয়ে আরও বৃদ্ধি পাবে। এর ফলে কৃষি যন্ত্রাংশের বাজারও বৃদ্ধি পাবে।
এছাড়াও উক্ত কনফারেন্সে এসিআই মটরস এর ডিরেক্টর-সেলস, আজম আলী সকল ডিলারদের সঠিক কর্ম-পরিকল্পনা প্রদান করেন এবং কৃষকদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক