‘ডিজিটাল ওয়ার্ল্ড’ এর প্লাটিনাম স্পন্সর ইভ্যালি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২০, ১৭:২২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৭:২৩

‘ডিজিটাল ওয়ার্ল্ড’ এর প্লাটিনাম স্পন্সর ইভ্যালি আসছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’ এর প্লাটিনাম স্পন্সর হয়েছে দেশিয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি। সীমিত পরিসরে ভৌত কাঠামো আর ভার্চুয়াল আয়োজনের সংমিশ্রণে সপ্তম বারের মতো আয়োজিত হতে যাওয়া ডিজিটাল ওয়ার্ল্ড এর সঙ্গে প্রথমবারের মতো যুক্ত হলো ইভ্যালি।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয় ইভ্যালির পক্ষ থেকে। এতে বলা হয়, প্রথমবারের মতো ভার্চুয়াল প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে আয়োজিত হতে যাওয়া এই আয়োজনে প্লাটিনাম স্পন্সর হিসেবে এই আয়োজনে থাকছে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানের ফুড পার্টনার হিসাবে থাকছে ইভ্যালির সহযোগী প্রতিষ্ঠান ই-ফুড।
এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর আগারগাস্থ আইসিটি টাওয়ারে ইভ্যালি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিসিসির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোহাম্মদ এনামুল কবির এবং ইভ্যালির পরিচালক (কারিগরি) মো. মামুনুর রশীদ নিজ নিজ সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি