তেজগাঁওয়ে ৪০ তলাবিশিষ্ট ভবন নির্মাণ করছে আমিন মোহাম্মদ ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২০, ১৫:৫১আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১৬:৫৩

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা আবাসন প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের উদ্যোগে রাজধানীর তেজগাঁওয়ে নির্মিত হচ্ছে ৪০ তলাবিশিষ্ট বাণিজ্যিক ভবন। গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের করপোরেট অফিসে এ বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তিপত্রে আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ এবং জমির মালিক সিদ্দিকুর রহমান ও মিজানুর রহমান স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ বলেন, ‘আমরা দেশের উন্নয়নে নিরবচ্ছিন্ন ভূমিকা রেখে যাচ্ছি। রিয়েল এস্টেট খাতে আমরা সবসময়ই উন্নত ও ভালো কিছু করার সর্বাত্মক চেষ্টা করি। আমাদের এই প্রকল্পটিও হবে দৃষ্টিনন্দন ও আধুনিক।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ তানভীরুল ইসলাম, ল্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক শরীফুল ইসলাম টুটুল, কোম্পানি সেক্রেটারি পারভেজ আলম, সহকারী মহাব্যবস্থাপক মো. ইশতিয়াক হোসেন, অ্যাডভোকেট মো. জাহিদ হাসান প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি