রমজানে মানুষের পাশে ‘ফ্রেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ১৬:৪৬আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৬:৪৬

সময়টা ভালো যাচ্ছে না। করোনা মহামারি আমাদের সবার জীবনযাত্রাকেই কঠিন করে তুলেছে। মহামারিতে আমাদের দেশে কাজ হারানো মানুষের সংখ্যা কম না। টিকে থাকতে শহর ছেড়ে অনেকেই পাড়ি জমিয়েছেন গ্রামে। এরই মধ্যে বছরঘুরে আবার এসেছে পবিত্র মাহে রমজান।

আমাদের জীবনে পবিত্র মাহে রমজান আসে সংযম ও সহমর্মিতার বার্তা নিয়ে। সবাইকে নিয়ে ভালো থাকার মাঝেই রমজানের প্রকৃত মহিমা। দিনব্যাপী পানাহার থেকে বিরত থাকার পর আমাদের প্রতিদিনের ইফতারে থাকে নানা ধরনের সুস্বাদু খাবারের আয়োজন। অথচ আমাদের আশেপাশের মানুষগুলোর খোঁজ আমরা কতটা রাখি? আমরা কী জানি আমাদের ঘরে কাজ করা মেয়েটা অথবা নিত্যদিনের বাজার বয়ে দিয়ে যাওয়া ছেলেটা ইফতারে কী খাচ্ছে? কতটা রাখি পাশের বাসায় থাকা করোনায় চাকরি হারানো পরিবারটির খোঁজ? রমজানে খোলা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে না পেরে অনেকের বাড়িতেই হয়ত ইফতারে খাবারের আয়োজন ঠিকঠাক হচ্ছে না।

পবিত্র রমজানের মাহাত্মকে ছড়িয়ে দিতে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে ‘ফ্রেশ’।

এই রমজানে একান্ত প্রয়োজনীয় কিছু সামগ্রী নিয়ে ফ্রেশ দিচ্ছে হ্রাসকৃত মূল্যে বিশেষ কম্বো প্যাক। এই প্যাকটির মাধ্যমে আপনিও দাঁড়াতে পারেন সুবিধাবঞ্চিত মানুষদের পাশে। ডাল, লবণ, তেল, চিনির মত নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের মুখে হাসি ফোটাতে পারে, ছড়িয়ে দিতে পারে সৌহার্দ্য।

ফ্রেশ রমজান কম্বো প্যাকে সব মিলিয়ে ৩৬৯ টাকার পণ্য কেনা যাবে ৩৩০ টাকায়। ফ্রেশের এই বিশেষ কম্বো প্যাকটি কিনতে কল করুন ১৬৫৯৫ নম্বরে। এছাড়াও নির্দিষ্ট সুপারশপে কম্বো প্যাকটি পাওয়া যাবে।

 

/এনএইচ/
সম্পর্কিত
জুমাতুল বিদা আজ, বিদায় নিচ্ছে পবিত্র রমজান
ঈদের ছুটিতে ১০ লাখ পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার
রোজাদার কর্মচারীর প্রতি নিয়োগকর্তার দায়িত্ব
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম