এসএপি ইমার্জিং পার্টনার অ্যাওয়ার্ড পেলো ইজেনারেশন

টেক ডেস্ক
২৬ এপ্রিল ২০২১, ২১:৫৯আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২১:৫৯

বিশ্বের শীর্ষস্থানীয় এন্টারপ্রাইজ সফটওয়্যার প্রতিষ্ঠান এসএপি থেকে স্বীকৃতি পেয়েছে ইজেনারেশন। সম্প্রতি ভার্চুয়ালি অনুষ্ঠিত এসএপি পার্টনার সাকসেস সামিটে ‘ইমার্জিং পার্টনার অব বাংলাদেশ’ পুরস্কারটি জিতেছে প্রতিষ্ঠানটি।

এই অ্যাওয়ার্ড’র জন্য বাংলাদেশ থেকে ইজেনারেশন, পিডাব্লিউসি, এইটেক এবং ওমেগা চূড়ান্ত পর্বে মনোনীত হয়।

উচ্চপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন স্থানীয় জনবল তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় প্রতিষ্ঠানের পরিচালনা ও কর্মদক্ষতা নিশ্চিতকরণ, সচেতনতা তৈরি এবং বিশ্বব্যাপী মহামারি চলাকালীনও স্থানীয় ব্যবসায় প্রতিষ্ঠানকে বিশ্বমানের প্রযুক্তি প্রয়োগে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ইকোসিস্টেমে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ইজেনারেশনকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

এসএপির পরিচালক দীপক শ্রীবাস্তব বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতের ক্রমবর্ধমান উন্নয়নের ফলে বাংলাদেশ এসএপি সলিউশনের কেন্দ্রস্থল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে। এই অগ্রযাত্রায় নেতৃত্ব দিচ্ছে ইজেনারেশন।’

ইজেনারেশন’র অপারেশনস অ্যান্ড সেলস বিভাগের পরিচালক এমরান আবদুল্লাহ ইমার্জিং পার্টনার অব দ্য ইয়ার পুরস্কার পাওয়ায় তিনি বলেন, ‘চলমান মহামারির সময়ে সামগ্রিক ডিজিটাল রূপান্তর এবং উৎপাদন বৃদ্ধি, খরচ হ্রাস ও প্রক্রিয়া সহজীকরণে দেশের অনেক প্রতিষ্ঠানকে সহায়তা করেছে ইজেনারেশন ও এসএপি।’ 

-বিজ্ঞপ্তি

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম