প্রয়োজনে ব্যবহার করুন ‘উবার’

প্রেস বিজ্ঞপ্তি
১৩ জুন ২০২১, ১৯:১৮আপডেট : ১৩ জুন ২০২১, ১৯:১৮

গত এক বছরেরও বেশি সময় ধরে করোনার কারণে ঘর থেকে বের হওয়ায় দায় হয়ে পড়েছে। এই পরিস্থিতি শুধু মানুষের জীবনেই না দেশের অর্থনীতির উপরেও জোঁকের মতো ছেপে বসে আছে। সাধারণ মানুষের উপর যার প্রভাব কখনও কখনও করোনাভাইরাসের আতঙ্কের চাইতেও বেশি।

বর্তমানে দেশের প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের নিরলস চেষ্টা করছে এবং অনেক সার্ভিস পুনরায় চালু করেছে যেন ক্ষুধায় অন্তত কেউ মারা না যায়। এমতাবস্থায় জীবিকা নির্বাহের তাগিদে ঘরের বাইরে বের হওয়া ছাড়া মানুষের, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের আর কোনও পথ খোলা থাকছে না।

তবে ভয় নেই। জীবিকা নির্বাহের তাগিদে নিরাপদে বাইরে বের হওয়া বা যাতায়াতের দুশ্চিন্তা মুক্ত রাখতে আপনার পাশে পাবেন উবারের মতো বিভিন্ন রাইড শেয়ারিং সার্ভিস। রাইড শেয়ারিংয়ের মাধ্যমে নিরাপদে আয় উপার্জনের সুযোগ পাবেন চালকরা আর যাত্রীরা পাবেন নিরাপদে চলাচলের সুযোগ। পাশাপাশি প্রতিটি ট্রিপে চালক ও যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক এবং ট্রিপের আগে-পরে গাড়িটি নিয়মিত স্যানিটাইজ করা হয়।

যাত্রী ও চালকদের জন্য কিছু রাইড অপশনগুলো হলো –

ঢাকা বা চট্টগ্রাম শহরের মধ্যে যেকোনও স্থানে জরুরি প্রয়োজনে বা হাসপাতালে যেতে, মিটিং, কেনাকাটা করার জন্যই হোক বা আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়ানোর ক্ষেত্রেই হোক; সব ক্ষেত্রেই সহায়ক হবে উবার এক্স।

বিভিন্ন ব্যবসায়ীক মিটিং বা কোনও ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে ব্যবহার করতে পারেন উবার প্রিমিয়ার। আপনার আভিজাত্যের সঙ্গে মানানসই সর্বাধুনিক গাড়িগুলোই পাবেন উবার প্রিমিয়ারে।

ঢাকা বা চট্টগ্রাম শহরের আশেপাশের শহরে যেতে ব্যবহার করতে পারেন উবার ইন্টারসিটি। এ ছাড়াও যদি আপনি সারাদিন ঢাকায় ঘুরতে চান নিতে পারেন উবার রেন্টালস। রেন্ট-এ-কারের মতোই উবার রেন্টালস’র মাধ্যমে সারাদিন গাড়ি নিয়ে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়।

 

/এনএইচ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম