শরিয়াহ সচেতনতায় ইসলামী ব্যাংকের চট্টগ্রাম নর্থ জোনের সম্মেলন

প্রেস রিলিজ
১৪ জুন ২০২১, ১৯:২০আপডেট : ১৪ জুন ২০২১, ১৯:২০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম নর্থ জোনের উদ্যোগে শরিয়াহ সচেতনতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন।

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভার্চুয়াল সম্মেলনে প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন বলেন, বিশ্বব্যাপী শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের জনপ্রিয়তা ক্রমান্বয়ে বাড়ছে। গ্লোবাল ফাইন্যান্সের প্রায় ৫ শতাংশ শরিয়াহভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের প্রবৃদ্ধি অনেক বেশি। দেশের ২৫ শতাংশ ব্যাংকিং ইসলামী ব্যাংকিং এর আওতায় পরিচালিত হচ্ছে। ইসলামী ব্যাংকিং পরিচালনায় শরিয়াহ’র নীতি ও প্রচলিত আইন দুটোই পরিপালিত হয়। শরিয়াহর নীতিমালা পরিপালন ছাড়া সফলতা অর্জন সম্ভব নয় বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, ইসলামী ব্যাংকিং যথাযথ পরিচালনা করতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ সকল স্তরের জনশক্তির মধ্যে শরিয়াহর পর্যাপ্ত জ্ঞান, দক্ষতা অর্জন, সামর্থ্য বৃদ্ধি ও পরিপালনে সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে। গ্রাহক ও স্টেকহোল্ডারসহ সংশ্লিষ্ট সকলের জীবনাচরণ ও পেশাদারিত্বের ক্ষেত্রে সামাজিক ও মানবিক মূল্যবোধ, কল্যাণকামিতা, আন্তরিকতা, নিষ্ঠা, দায়বদ্ধতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিপালন সংস্কৃতি লালন করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ব্যাংকটির ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। সম্মেলনে শরিয়াহ সচেতনতা বিষয়ে আলোচনা করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ আবদুস সামাদ।

অনুষ্ঠানে চট্টগ্রাম নর্থ জোনপ্রধান মো. নাইয়ার আজম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা ও চট্টগ্রাম নর্থ জোনের শাখা ব্যবস্থাপকরা অংশ নেন।

/ইউএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম