আইইউবি’তে অতিমারির বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে ওয়েবিনার

প্রেস বিজ্ঞপ্তি
০১ আগস্ট ২০২১, ১৭:০৮আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৯:০৮

বিশ্বায়ন ও অতিমারির এই বৈশ্বিক প্রেক্ষাপটে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সেন্টার ফর প্যাডাগজি (CfP) ‘Pandemic, Professors and Pedagogy: Midsummer’s Peculiar Party’ শিরোনামে ওয়েবিনার আয়োজিত হয়েছে।

গত শনিবার (৩১ জুলাই) এই ওয়েবিনারের আয়োজন করা হয়। ওয়েবিনারে সেন্টার ফর প্যাডাগজি (CfP), আইইউবি এর প্রথম গবেষণালব্ধ পাণ্ডুলিপি ‘Pandemic Impacts, Reprogrammed Platforms and Intellectual Progress: Pendulating pedagogy?’ এর প্রাথমিক আত্মপ্রকাশ ঘটে। 

এই পাণ্ডুলিপিতে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের চলমান শিক্ষাব্যবস্থার ওপরে আলোকপাত করা হয়েছে যেখানে অতিমারীকালীন অনলাইন শিক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ ও এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন করণীয় আলোচিত হয়েছে এবং পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজির চ্যালেঞ্জগুলোও ওঠে এসেছে।

ওয়েবিনাটির সঞ্চালক গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভার্নেন্স প্রোগ্রামের সহকারী অধ্যাপক ড. শাহনেওয়াজ হোসেইন প্রথমেই ওয়েবনারে উপস্থিত লেখক, গবেষক ও অতিথিদের স্বাগত জানান এবং সেশনটি সম্পর্কে সবাইকে অবহিত করেন। এরপর গবেষক ও লেখকবৃন্দ তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। 

শুরুতেই পাণ্ডুলিপিটির সম্পাদক সেন্টার ফর প্যাডাগজি (CfP) এর পরিচালক ও গ্লোবাল স্টাডিজ ও গভার্নেন্স প্রোগ্রামের প্রধান অধ্যাপক ড. ইমতিয়াজ এ হুসাইন তার ভূমিকা পর্বটি উপস্থাপন করেন, যেখানে তিনি বর্তমান প্রেক্ষিতে গ্লোবালাইজেশন ও লোকালাইজেশন সম্মিলনে গ্লোকালাইজেশনের উন্মেষ ও আইইউবিতে এর প্রসার নিয়ে আলোকপাত করেন। 

ওয়েবনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর প্রো-উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। প্রধান আলোচক হিসেবে আইইউবি’র স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস’র ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তার অভিজ্ঞতার আলোকে উপস্থাপিত প্রবন্ধগুলি পর্যালোচনা করেন। 

প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন শিক্ষাবিদ, শিক্ষার্থী ও পেশাজীবীদের অংশগ্রহণে ওয়েবনারটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

 

/এনএইচ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম