ফিলিস্তিনি জনগণের পাশে কাজী এন্টারপ্রাইজ

প্রেস বিজ্ঞপ্তি
২৫ আগস্ট ২০২১, ১১:২৬আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১১:২৬

ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অনুদান প্রদান করেছে প্রতিষ্ঠানটি। 

সম্প্রতি রাজধানীর বারিধারায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড’র পক্ষ থেকে সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইশতিয়াক নাহিদ এবং ব্র্যান্ড ম্যানেজার নাহিদা বেগম -ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউছুপ এস ওয়াই রামাদ্বানের হাতে এই অনুদান তুলে দেন।

মূলত ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াতে, কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড একটি ক্যাম্পেইনের আয়োজন করে। সেই ক্যাম্পেইনে বিক্রয়কৃত যে কোন পণ্যের বিক্রয়লব্ধ অর্থের ৫ শতাংশ এবং কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড’র পক্ষ থেকে সমান অংকের টাকা (অর্থাৎ মোট ১০ শতাংশ অর্থ) পৌঁছে দেওয়া হলো ফিলিস্তিন রাষ্ট্রদূতের কাছে।

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ফিলিস্তিন রাষ্ট্র ও জনগণের পাশে দাঁড়াতে পেরে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড গর্বিত। তারা বিশ্বাস করে এই ক্ষুদ্র প্রচেষ্টা এই বন্ধনকে আরও দৃঢ় করবে। সেই সঙ্গে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড ধন্যবাদ জানিয়েছে তাদের সকল ভোক্তা ও শুভানুধ্যায়ীদের; যারা এই প্রচেষ্টাকে সফল ও সার্থক করে তুলেছেন। 

/এনএইচ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম