বিকাশ অ্যাপে আইডিএলসির ডিজিটাল সঞ্চয় সেবা

প্রেস বিজ্ঞপ্তি
০২ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৫

আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স নিয়ে এলো ডিজিটাল সেভিংস সেবা। দেশব্যাপী আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা জনগোষ্ঠী বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি আইডিএলসি ফাইন্যান্সের বিভিন্ন মেয়াদি সঞ্চয় সেবা গ্রহণ করতে পারবেন।
বুধবার (১ সেপ্টেম্বর) আইডিএলসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইডিএলসি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও এন্ড এমডি এম জামাল উদ্দিন এবং বিকাশের সিইও কামাল কাদীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 
এ উদ্যোগের ফলে বিকাশ গ্রাহকরা এখন যেকোন সময়, যেকোন স্থান থেকেই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে ক্ষুদ্র অংকের এই মাসিক সঞ্চয় সেবা গ্রহণ করতে পারবেন। প্রতি মাসের নির্ধারিত তারিখে সঞ্চয়ের কিস্তিও বিকাশ অ্যাপ থেকেই জমা দিতে পারবেন এবং সঞ্চয়ের মেয়াদ পূরণ হওয়ার পরে মুনাফাসহ সব টাকা গ্রাহকরা তাদের বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
এ সেবার আওতায় বিকাশ গ্রাহকরা বর্তমানে মাসিক ৫০০, ১০০০, ২০০০ এবং ৩০০০ টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই বছর থেকে শুরু করে সর্বোচ্চ চার বছর মেয়াদে সরাসরি আইডিএলসি ফাইন্যান্সের সেভিংস প্রকল্প নিতে পারবেন। প্রতি মাসের নির্ধারিত তারিখে বিকাশ অ্যাকাউন্ট থেকে সঞ্চয়ের কিস্তি স্বয়ংক্রিয়ভাবে আইডিএলসিতে জমা হয়ে যাবে। অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালেন্স রাখার জন্য নির্ধারিত তারিখের আগে গ্রাহককে নোটিফিকেশন দেওয়া হবে।
গ্রাহকরা মোট জমার পরিমাণ, সঞ্চয়ের মেয়াদ এবং মুনাফার পরিমাণসহ প্রয়োজনীয় সকল তথ্য বিকাশ অ্যাপ থেকেই লাইভ দেখতে পারবেন। সঞ্চয়ের মেয়াদ উত্তীর্ণ হলে বা ম্যাচিউরড হয়ে যাওয়ার পর মুনাফাসহ সম্পূর্ণ টাকা গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টেই চলে আসবে এবং সঞ্চয়ের যে কোনও পর্যায়ে টাকা তুলে নিতে চাইলে তাও বিকাশ অ্যাপের মাধ্যমেই করতে পারবেন গ্রাহক।
আইডিএলসি’র সিইও এন্ড এমডি এম জামাল উদ্দিন বলেন, ক্ষুদ্র সঞ্চয়ের মতো সেবার এই সহজলভ্যতা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এবং অর্থনৈতিক বিকাশেও ভূমিকা রাখবে। 
বিকাশের সিইও কামাল কাদীর বলেন, ‘বিকাশ আবারও প্রযুক্তিগত উদ্ভাবনকে কাজে লাগিয়ে আর্থিক প্রতিষ্ঠানের সঞ্চয় সেবা পাওয়াকে আরও সহজলভ্য করলো। সঞ্চয় প্রবণতাকে আরও উৎসাহিত করতে আইডিএলসি’র সঞ্চয় সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তাঁদের আর্থিক ব্যবস্থাপনায় সক্ষমতা ও স্বাধীনতা আনলো।’’
সেভিংস সেবা চালু করতে বিকাশ অ্যাপের হোম স্ক্রিনে ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়/সেভিংস’ আইকন ক্লিক করে নিজের এবং নমিনির তথ্য যোগ করে কয়েকটি সহজ ধাপে সেবাটি চালু করতে পারবেন গ্রাহক। 
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এই সঞ্চয়ের মুনাফা ও অন্যান্য বিধিবিধান প্রতিপালিত হবে ও ই-কেওয়াইসি’র মাধ্যমে নিবন্ধিত বিকাশ গ্রাহকরাই আইডিএলসি’র এই সঞ্চয় সেবা নিতে পারছেন। 

/এমএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম