বাজারে এলো সিম্ফনির গেমিং চিপসেটের নতুন ফ্ল্যাগশিপ স্মার্ট ফোন

প্রেস বিজ্ঞপ্তি
১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫০

হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি এবার বাজারে নিয়ে এলো ‘সিম্ফনি জেড ৩৩’ নামে নতুন স্মার্টফোন।

মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনিই প্রথম, যারা ইউনিসকের টাইগার সিরিজের গেমিং চিপসেট দিয়ে স্মার্টফোন নিয়ে আসলো। ব্ল্যাক, ব্লু, গ্রিন ও পিংক এই চার কালারে স্মার্টফোনটি পাওয়া যাবে বান্ডেল অফারসহ ৮ হাজার ৭৯০ টাকায়।

ফোনটিতে অপারেটিং সিস্টেম থাকছে এ্যান্ড্রোয়েড ১১। ২০:৯ অ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৫২ ইঞ্চি ভি নচ ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬০০।

ফোনটিতে রয়েছে ১.৮ গিগাহার্জের পাওয়ারফুল ১২ ন্যানোমিটার প্রসেসর ও ইউনিসকের টাইগার সিরিজের গেমিং চিপসেট টি-৬১০। এর সাথে জিপিউ হিসেবে আছে ৬৮০ মেগাহার্জ এবং ডিডিআর ফোর ভার্সন র্যা ম। ফলে এতে হাই ডিমান্ডিং গেমগুলো খেলা যাবে স্বাচ্ছ্যন্দে।

জেড ৩৩ হ্যান্ডসেটটিতে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ডুয়াল রিয়ার ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল মেইন শ্যুটার যার অ্যাপারচার ১.৮৫ এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। মেইন শ্যুটারে ১.৮৫ অ্যাপারচার থাকার কারণে ছবি হবে অনেক বেশি প্রাণবন্ত। সেলফি তোলার জন্য এই স্মার্টফোনটিতে আছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার ২.০। ক্যামেরা সেন্সর হিসেবে স্যামসাং সেন্সর ব্যবহার করা হয়েছে।

ক্যামেরা ফিচারের উল্লেখযোগ্য ফিচারগুলো হলো‑ এআই, পোট্রেইট সাপোর্টেড বোথ ক্যামেরা, প্যানোরামা, স্লো-মো, ওয়াটার মার্ক, এ্যানহ্যান্স লো লাইট ফটো, স্লো মোশন, বার্স্ট, কিউ আর কোড, ফেইস বিউটি, টাইম ল্যাপস, ইন্টার্ভাল, এইচ ডি আর, ফ্ল্যাশ লাইট, ডিসপ্লে ফ্ল্যাশ, অডিও নোট ইত্যাদি।

সিম্ফনির নতুন এই স্মার্টফোনটিতে আছে ৩ জিবি ডিডিআর ফোর র্যা ম এবং ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মেমোরি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

হেভি গেমিং বা মাল্টিটাস্কিংয়ের সময়ও চিন্তা করতে হবে না ব্যাটারির চার্জ নিয়ে। ৮.৬৩ মিলিমিটার পুরু হ্যান্ডসেটটিতে পাওয়ারে আছে ৫০০০ এমএএইচের লি-পলিমার ব্যাটারি। একবার চার্জে অনায়াসে দুইদিন ব্যবহার করা যাবে।

/এমএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী