ওয়ালটনের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
২৯ সেপ্টেম্বর ২০২১, ২০:০১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২০:০১

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ওয়ালটন।

সভায় কোম্পানির চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী সভাপতিত্ব করেন। এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ, পরিচালক এস এম আশরাফুল আলম, এস এম মাহবুবুল আলম, এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি, তাহমিনা আফরোজ তান্না, রাইসা সিগমা হিমা এবং কোম্পানির স্বতন্ত্র পরিচালক আহসান এইচ মনসুর,  মো. জাকির হোসেন ভুঁইয়া, এম. সাদিকুল ইসলাম ও শামসুল আলম মল্লিক।

এছাড়াও সভায় ডিজিটাল প্লাটফর্মে যুক্ত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল বাসার হাওলাদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, মোহাম্মদ আলমগীর আলম সরকার, মোহাম্মদ হুমায়ূন কবীর, কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ওমর ফারুক রিপন, হেড অব ইন্টারনাল অডিট মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ সাধারণ শেয়ারহোল্ডার ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভায় ব্যবস্থাপনা পরিচালক কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসমূহ শেয়ারহোল্ডারদের অবগতির জন্য পেশ করেন এবং শেয়ারহোল্ডারগণের বিভিন্ন মন্তব্য ও প্রশ্নের উত্তর দেন।

সভায় ৩০ জুন ২০২১ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া সভায় ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতিতে কোম্পানি ঘোষিত সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

বিশেষ আলোচ্যসূচির আওতায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিসিইসি) নির্দেশনা অনুযায়ী ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ওয়ালটন প্লাজার মধ্যে ১০% এর অধিক লেনদেন এবং কোম্পানির আইকনিক টাওয়ার নির্মাণের জন্য জমি কেনার সিদ্ধান্ত সাধারণ শেয়ারহোল্ডারদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অনুমোদিত হয়। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের সম্মতিতে কোম্পানিটির নাম ‘ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে’র পরিবর্তে ‘ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’ করার বিষয়টিও অনুমোদন পায়।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ওয়ালটনের শেয়ারপ্রতি মুনাফা (বেসিক ইপিএস) হয়েছে ৫৪ দশমিক ২১ টাকা। আগের বছর ইপিএস ছিলো ২৪ দশমিক ২১ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি পুনর্মূল্যায়িত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩১ দশমিক ৫৯ টাকা, যা আগের অর্থবছরে ছিলো ২৬৪ দশমিক ৪৮ টাকা।

/এমএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম