এনার্জিপ্যাকের ওয়েবিনার 

নদী রক্ষা, নৌ-পরিবহন ও এর নিরাপত্তার ওপর গুরুত্বারোপ

প্রেস বিজ্ঞপ্তি
০৩ অক্টোবর ২০২১, ১৮:৩০আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৮:৩০

নদী রক্ষার গুরুত্ব, নদী পরিষ্কার রাখার বিষয়টি নিশ্চিত করা ও যোগাযোগের জন্য ব্যবহৃত নৌ পরিবহনের নিরাপত্তা – এ বিষয়গুলোর ওপর আলোকপাত করে শনিবার (২ অক্টোবর) ওয়েবিনারের আয়োজন করে এনার্জিপ্যাক। যেখানে বিশেষজ্ঞরা নদী সম্পর্কিত বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।                                    

ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন। এ ছাড়াও অংশগ্রহণ করেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের এমডি ও সিইও হুমায়ুন রশিদ, বসুন্ধরা গ্রুপের (সেকশন-এ) শিপিং ও লজিস্টিকের চিফ অপারেটিং অফিসার ক্যাপ্টেন মো. রুহুল আমিন, এসএসটি মেরিন সল্যুশনস লিমিটেডের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের পাওয়ার ও এনার্জি বিভাগের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ মাসুম পারভেজ। 

অতিথিরা নদী দূষণ, নৌ পরিবহন এবং নদী সংরক্ষণের গুরুত্বের ওপর তাদের বক্তব্য তুলে ধরেন। 

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের এমডি ও সিইও হুমায়ুন রশিদ বলেন, ‘আমরা যদি আমাদের সভ্যতাকে বাঁচাতে চাই, তাহলে নদী বাঁচাতে হবে। নদী আমাদের আয়েরও উৎস। অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে এর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমাদেরকে এমন দক্ষ মানুষ গড়ে তুলতে হবে, যারা নদীগুলোকে নিরাপদ ও দূষণমুক্ত রাখবে এবং এর মাধ্যমে ভবিষ্যতে আঞ্চলিক ব্যবসারও প্রসার ঘটবে।’

/এনএইচ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম