তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণে ডিজিটাল স্কলারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ অক্টোবর ২০২১, ২০:০৯আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৬:২৬

তথ্যপ্রযুক্তি পেশা ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ‘ডিজিটাল স্কলার’ সম্প্রতি দুই বছর পূর্ণ করেছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিলেন ডিজিটাল স্কলারের শিক্ষক-শিক্ষার্থীসহ তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্বরা। 

আয়োজকরা জানান, ডিজিটাল স্কলার থেকে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে প্রায় ৬২ হাজার মার্কিন ডলারের বেশি অর্থ উপার্জন করেছেন। ফলে ভাগ্য পরিবর্তন হয়েছে অনেক তরুণ ও তাদের পরিবারের। এ পর্যন্ত ২৮টি ব্যাচে প্রায় ১ হাজার ২০০’র বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন মার্কেটপ্লেসে সফলভাবে ক্যারিয়ার গড়েছেন তিন শতাধিক শিক্ষার্থী।

ঢাকার মিরপুর ১০ নম্বর গোলচত্বরে শাহ আলী প্লাজায় স্মার্ট ক্যাম্পাস চালু করেছে ডিজিটাল স্কলার। এতে রয়েছে ডিজিটাল ক্লাসরুম, স্টুডেন্ট সাপোর্ট সেন্টার, অনলাইন লাইভ ক্লাসরুম, মেন্টরশিপ প্রোগ্রাম ইত্যাদি। 

ডিজিটাল স্কলারের প্রধান নির্বাহী কর্মকর্তা এন আলম মুন্না বলেন, ‘দেশের যুবসমাজের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি খাতে বিভিন্ন দক্ষতার উন্নয়নমূলক প্রশিক্ষণ নিয়ে কাজ করছি আমরা। একটি তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্রের সবচেয়ে বড় সাফল্য হলো, এখানে আসা শিক্ষার্থীদের স্বপ্নগুলো বাস্তবায়ন করা। সেই লক্ষ্যে আমরা দক্ষ মেন্টর দিয়ে শিক্ষার্থীদের পরিপূর্ণ সহায়তা দিয়ে যাচ্ছি।’

/জেএইচ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম