আগামী বছর কলম্বো যাবে ইউএস-বাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ২০:২১আপডেট : ০১ নভেম্বর ২০২১, ২১:৫৬

আগামী বছরের শুরুতে ঢাকা থেকে কলম্বো রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ ছাড়া সৈয়দপুর থেকে কক্সবাজার, সিলেট থেকে চট্টগ্রাম, কক্সবাজারে ফ্লাইট চালু করবে এয়ারলাইন্সটি। সোমবার কক্সবাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলন এসব তথ্য জানান এয়ারলাইন্সটির মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম।

সম্মেলনে মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ‘শিগগিরই সেলফ চেক-ইন চালু হবে। ফ্রিকোয়েন্ট ফ্লায়ারদের জন্য ঢাকায় আলাদা চেক-ইন কাউন্টার থাকছে। ২০২৩ সালের মধ্যে ইউএস-বাংলার বহরে আরও ৮টি এয়ারবাস ৩২১ উড়োজাহাজ যোগ করার পরিকল্পনা রয়েছে। এখন ১৪টি উড়োজাহাজ রয়েছে। এরমধ্যে ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও ৩টি ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।’

১৯ নভেম্বর ঢাকা-মালদ্বীপ ফ্লাইট শুরু হচ্ছে বলেও জানান কামরুল ইসলাম। বলেন, ২০২২ সাল ইউএস-বাংলার জন্য অনেক চ্যালেঞ্জিং। ৮ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জেদ্দা, দাম্মাম, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা আছে। ২০২৩ সাল থেকে ঢাকা-নিউ ইয়র্কে ফ্লাইট চালানোর পরিকল্পনাও রয়েছে আমাদের।

এ সময় অ্যারোবটিক্যাল ও নন-অ্যারোবটিক্যাল চার্জ সহনীয় মাত্রায় আনার দাবি জানান কামরুল ইসলাম। বলেন, জেট ফুয়েল প্রাইস আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউএস-বাংলার সিনিয়র এক্সিকিউটিভ (কাস্টমার সার্ভিস) ইরশাদ হাসান।

/সিএ/এফএ/এমওএফ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম