ফরিদপুরে দুই হাজার দরিদ্রকে শীতবস্ত্র দিয়েছে প্রিমিয়ার ব্যাংক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ নভেম্বর ২০২১, ১৭:৪০আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৭:৪০

সম্প্রতি ফরিদপুরের অসহায়, প্রতিবন্ধী ও দরিদ্র দুই হাজার মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। শহরের গেরদার ঐতিহ্যবাহী সাহেব বাড়ীর ঈদগাহ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, গেরদা ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফ হোসেন, প্রিমিয়ার ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক মো: শামীম হোসেন, গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারিস মিয়া।

প্রিমিয়ার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী জানান, ‘২২ বছর ধরে সুনামের সঙ্গে ব্যাংকিং সেবায় আমরা জনমানুষের পাশে আছি। সামাজিক দায়বদ্ধতা থেকে প্রিমিয়ার ব্যাংক সারা বছরই বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে থাকে। তারই অংশ হিসেবে শীতের শুরুতে ফরিদপুরের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতেও এ কার্যক্রম অব্যহত থাকবে।’

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘করোনাকালীন বর্তমান সরকারের সহযোগিতায় আমরা প্রতিটি পরিবারের ঘরে ঘরে যেভাবে খাদ্য পৌঁছে দিয়েছি, তেমনি করে শীতেও প্রত্যেকটি অসহায় পরিবারকে শীতবস্ত্র দেওয়া হবে।’

 

 

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম