বিকিরণ প্রতিযোগিতায় স্মার্ট বিল্ডিং ক্যাটাগরিতে প্রথম হলো এআইইউবি’র চার শিক্ষার্থী

প্রেস বিজ্ঞপ্তি
০৫ ডিসেম্বর ২০২১, ১৯:০৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৯:০৬

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একদল তরুণ গবেষক “বিকিরণ-টেকসই শক্তি উদ্ভাবন চ্যালেঞ্জ-২০২১” শীর্ষক প্রতিযোগিতায় স্মার্ট বিল্ডিং ক্যাটেগরিতে প্রথম স্থান অর্জন করেছে।

রবিবার (৫ ডিসেম্বর) এআইইউবি’র জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক আবু মিয়া আকন্দ তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২ ডিসেম্বর সরকারের বিদ্যুৎ বিভাগের টেকসই এবং নবায়নযোগ্য শক্তি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) আয়োজিত প্রতিযোগিতায় এ পুরস্কার দেওয়া হয়। বিজয়ী দল পুরস্কার হিসেবে ৭০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়েছে।

গবেষক দলের সদস্যরা হলেন—আবুল হায়াত শাহজী মিদুল, শাহাদাত হোসেন প্রান্ত, আল শাহারিয়া ইসলাম বিদ্যুৎ এবং সিফাতুল ইসলাম সিয়াম। তারা সবাই এআইইউবি’র ইইই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

দলটির তত্ত্বাবধানে ছিলেন এআইইউবি’র ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রিফাত হাজারী।

/এমএস/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম