যমুনা ইলেকট্রনিক্স টি-টোয়েন্টি বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ১৮:৩২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৮:৩২

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট কুইজ জিতেছেন ছয় জন। সম্প্রতি অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম।

বিজয়ীরা হলেন হাফিজুর রহমান (বগুড়া সদর), শাহানা আক্তার মিমি (তেজগাঁও, ঢাকা), কে এম সাইদুর রহমান (পূর্ব বাড্ডা, ঢাকা), সবুজ আলী (বাবুবাজার, ঢাকা), মো. হাসান আল বান্না (মৌলভীবাজার, সিলেট) এবং দেলোয়ার হোসেন (ব্রাহ্মণবাড়িয়া)।

২০ শতাংশ পর্যন্ত এবং নগদ ২০ হাজার টাকা মূল্যছাড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন দেশব্যাপী কয়েক হাজার প্রতিযোগী। তাদের মধ্য থেকে সৌভাগ্যবান ছয় বিজয়ী পুরস্কার পাচ্ছেন।

যমুনা ইলেকট্রনিক্সের মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম বলেন, ‘গ্রাহকরাই আমাদের অনুপ্রেরণার উৎস। তাই ঢাকার বাইরে থেকেও বিজয়ীরা এসে আমাদের মাঝে উপস্থিত আছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।’

সেলিম উল্যা সেলিম উল্লেখ করেন, যমুনা ইলেকট্রনিক্স গ্রাহক সন্তুষ্টি নিয়ে কাজ করে আসছে। ভবিষ্যতে আরও অভিনব ও ক্রেতাবান্ধব পণ্য পৌঁছে দিতে পারবো আশা করছি। বিজয়ের ৫০-এ উল্লাসে মেতে উঠতে যমুনা প্লাজা ও ই-স্টোরে পাচ্ছেন ২৫ শতাংশ পর্যন্ত নগদ মূল্যছাড়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও ছিলেন ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের ব্র্যান্ড ম্যানেজার শরিফ আব্দুল্লাহ চৌধুরী, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আহমেদ রেজা, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার সামি সাত্তারসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

/জেএইচ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আনলো ওয়ালটন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম