এক মলাটে চট্টগ্রামের ১৯ ভাষাসৈনিকের অবদানের গল্প

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২২, ২২:০১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ২২:০১

চট্টগ্রামের ১৯ জন ভাষাসৈনিকের না বলা গল্প নিয়ে সাজানো হয়েছে ‘ভাষা আন্দোলনে চট্টগ্রাম’ শীর্ষক একটি প্রকাশনা। রবিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় নগদ-এর প্রধান কার্যালয়ে এর মোড়ক উন্মোচন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

১৯ জন ভাষাসৈনিক হলেন শহীদ সাবের, আহমেদুর রহমান আজমী, এ কে এম এমদাদুল ইসলাম, শ্রী কৃষ্ণ গোপাল সেন, আব্দুস সালাম, এ কে এম রফিক উল্লাহ চৌধুরী, আব্দুল্লাহ আল হারুন, রমেশ শীল, এম এ আজিজ, আবুল কালাম আজাদ, চেমন আরা, মোহাম্মদ সোলায়মান, বিনোদ বিহারী, প্রতিভা মুৎসূদ্দি, শওকত ওসমান, জহুর আহমেদ চৌধুরী, অধ্যাপক আব্দুল ফজল, সায়েদুল হক ও মাহবুব উল আলম চৌধুরী। ভাষা আন্দোলনে তাদের সক্রিয় অংশগ্রহণ ও অবদানের গল্প উঠে এসেছে এই প্রকাশনায়।

‘ভাষা আন্দোলনে চট্টগ্রাম’ যৌথভাবে প্রকাশ করেছে ‘নগদ’ এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

এ প্রসঙ্গে নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ. মিশুক বলেন, ‘আমাদের ভাষা সৈনিকদের ইতিহাস সংরক্ষণ ও সম্মান প্রদর্শনের একটি ছোট পদক্ষেপ এটি। নগদ এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে আনন্দিত।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা নাসির উদ্দীন ইউসুফ, নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ. মিশুকসহ বিশিষ্ট ব্যক্তিরা।

/আরকে/জেএইচ/
সম্পর্কিত
সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম 
তিন মাসে নগদে ৩ হাজার কোটি টাকা সরকারি ভাতা বিতরণ  
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি