নারীদের জন্য ইনক্লুসন প্যানেল ঘোষণা করেছে ওয়ালটন

প্রেস বিজ্ঞপ্তি
০৯ মার্চ ২০২২, ০৮:১২আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৮:১২

পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রসহ সর্বত্র নারীর সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে নানা উদ্যোগ নিয়েছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ। এরই অংশ হিসেবে তিনি ‘ফিমেল ইনভলভমেন্ট ইন ভার্সাটাইল এমপাওয়ারমেন্ট’ (এফআইভিই বা ফাইভ) শীর্ষক একটি ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুসন বা ডিঅ্যান্ডআই প্যানেল ঘোষণা করেছেন। বাংলাদেশে এই প্রথম ইলেকট্রনিক্স ও প্রযুক্তি শিল্পখাতে এ ধরনের উদ্যোগ নিয়েছে ওয়ালটন।

সোমবার (৭ মার্চ, ২০২২) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ‘বিশ্ব নারী দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘এফ.আই.ভি.ই.’ (ফাইভ) শীর্ষক ওই ডিঅ্যান্ডআই প্যানেলের ঘোষণা দেন ওয়ালটন এমডি ও সিইও গোলাম মুর্শেদ। একইসঙ্গে তিনি ওয়ালটন করপোরেট অফিসে স্থাপন করা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন করেন। ওয়ালটনের নারী সদস্যরা এখান থেকে সহজেই স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা নিলু, শোয়েব হোসেন নোবেল ও হুমায়ূন কবীর, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, শাহিনুর সুলতানা রেখা, এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সাহানা আক্তার প্রমুখ।

উল্লেখ্য, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অভিষ্ট্য লক্ষ্য-৮ হলো সবার জন্য উপযুক্ত ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং শোভন কর্মসুযোগ সৃষ্টি এবং স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অথনৈতিক প্রবৃদ্ধি অর্জন। এ লক্ষ্য অর্জনে ‘বেটার বাংলাদেশ টুমরো’ শীর্ষক উদ্যেগের মাধ্যমে নারী সদস্যদের জন্য সুষ্ঠু, সুন্দর ও বিশ্বমানের একটি কর্মপরিবেশ নিশ্চিতে ‘এফ.আই.ভি.ই.’ (ফাইভ) ডিঅ্যান্ডআই প্যানেল চালু করা হয়।

অনুষ্ঠানে গোলাম মুর্শেদ বলেন, ‘এফ.আই.ভি.ই.’ (ফাইভ) শীর্ষক এই ডিঅ্যান্ডআই প্যানেল একটি বিশেষ প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটনের ‘ভিশন-গো গ্লোবাল ২০৩০’ অর্জনে কাজ করবে। এই উদ্যোগের মাধ্যমে আমরা নারীবান্ধব সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে পারবো। বাংলাদেশে ওয়ালটনই প্রথম প্রতিষ্ঠান যারা এই ইন্ডাস্ট্রিতে এমন একটি প্যানেল গঠন করলো। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের।

তিনি আরও বলেন, নারীকে নিয়ে সামাজিক ‘ট্যাবু’ ভাঙতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। স্যানিটারি ন্যাপকিন নারীদের জন্য অত্যাবশ্যকীয় পণ্য। নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ওয়ালটনে এই ভেন্ডিং মেশিন বাসানো হয়েছে। নারীদের কল্যাণে আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। এভাবে ‘বেটার বাংলাদেশ টুমরো’ উদ্যোগের মাধ্যমে জাতিসংঘের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ওয়ালটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, ‘এফ.আই.ভি.ই.’ (ফাইভ) ডিঅ্যান্ডআই প্যানেলটি ওয়ালটনে কর্মরত সহস্রাধিক নারী সদস্য নিয়ে গঠিত। প্রতিষ্ঠানটিতে কর্মরত নারীদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে এ প্যানেল কাজ করবে। এর ফলে পুরুষের সঙ্গে কোল্যাবরেশনে উপযুক্ত ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত হবে। যা স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অথনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম